HomeScrollবিজয়ের বান্ধবীকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য! গ্রেফতার উদয়নিধি
Udaynidhi Stalin

বিজয়ের বান্ধবীকে নিয়ে ‘অশালীন’ মন্তব্য! গ্রেফতার উদয়নিধি

নতুন বিতর্কে গ্রেপ্তার উদয়নিধি স্ট্যালিন

ওয়েব ডেস্ক: ‘সনাতন’ নিয়ে বিতর্কিত মন্তব্যের পর এ বার অভিনেতা তথা তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে)-র নেতা বিজয় (Thalapathi Vijay) এবং অভিনেত্রী ত্রিশাকে (Trisha) ঘিরে মন্তব্য করে নতুন বিতর্কে ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন (Udaynidhi Stalin)। অভিযোগ, একটি রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখার সময় ত্রিশাকে নিয়ে দ্ব্যর্থক ও অশালীন মন্তব্য করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

কাবেরী জলবণ্টন ইস্যুতে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে উদয়নিধির বক্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত। তাঁর মন্তব্যের প্রতিবাদে টিভিকে-র মহিলা শাখার তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, রাজনৈতিক বিরোধিতার নামে এক জন অভিনেত্রীকে ব্যক্তিগত ভাবে নিশানা করে আপত্তিকর মন্তব্য করা হয়েছে।

আরও পড়ুন: প্রবল বৃষ্টি-বন্যায় কেরলে মৃত বেড়ে ১৫, এখনও নিখোঁজ ৭

ঘটনাকে কেন্দ্র করে তামিলনাড়ুর রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ডিএমকে-র অভিযোগ, উদয়নিধিকে রাজনৈতিক ভাবে হেনস্থা করতেই তাঁর বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের পদক্ষেপ করা হয়েছে। অন্য দিকে, বিরোধীদের বক্তব্য, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনও মহিলা সম্পর্কে অবমাননাকর মন্তব্যের দায় এড়ানো যায় না।

উদয়নিধির সঙ্গে বিজয়ের রাজনৈতিক সংঘাত অবশ্য নতুন নয়। এর আগেও বিধানসভায় ‘সনাতন ধর্ম’ নিয়ে তাঁর মন্তব্য ঘিরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছিল। ‘সনাতন’কে নির্মূল করার পক্ষে সওয়াল করে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। পরে সেই মন্তব্যের প্রসঙ্গ ফের তুলে ধরায় বিতর্ক আরও বাড়ে।

অন্য দিকে, বিজয় রাজনীতিতে সক্রিয় হওয়ার পর থেকেই ডিএমকে-র সঙ্গে টিভিকে-র রাজনৈতিক টানাপড়েন ক্রমশ প্রকাশ্যে এসেছে। ফলে ত্রিশাকে ঘিরে উদয়নিধির সাম্প্রতিক মন্তব্যের ঘটনাও নিছক ব্যক্তিগত বিতর্কে সীমাবদ্ধ থাকছে না। রাজনৈতিক মহলের নজর এখন পুলিশি পদক্ষেপ এবং এই ঘটনাকে ঘিরে দুই দলের পরবর্তী অবস্থানের দিকে।

[youtube-feed feed=1]
Read More

Latest News