Tuesday, July 7, 2026
Homeফের এয়ার ইন্ডিয়ার উড়ানে বিপত্তি! একাধিক যাত্রীর বমি থেকে মাথাঘোরা, জ্ঞান হারালেন...

ফের এয়ার ইন্ডিয়ার উড়ানে বিপত্তি! একাধিক যাত্রীর বমি থেকে মাথাঘোরা, জ্ঞান হারালেন বিমানকর্মী

ওয়েবডেস্ক- ফের এয়ার ইন্ডিয়ার (Air India) উড়ানে বিপত্তি! ৩৫ হাজার ফুট উচ্চতায় (35 thousand feet altitude)  উঠতেই অসুস্থ হতে থাকলেন যাত্রীরা। একজন ক্রু সদস্য মাথা ঘুরে পড়ে যান। জানা গেছে, এয়ার ইন্ডিয়ার লন্ডন (London) থেকে মুম্বইগামী বিমানে (Mumbai)  করে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। হঠাৎ করেই ১১ জন যাত্রী সহ বিমান কর্মী অসুস্থ হয়ে পড়েন। সোমবার মুম্বই ফেরার পথে এই ঘটনা ঘটে, উড়ান থেকে ৩৫ হাজার ফুট উচ্চতায় ছিল।

সোমবার এয়ার ইন্ডিয়ার এআই ১৩০ (AI 130) বিমানে ঘটনাটি ঘটে। বোয়িং ৭৭৭ বিমানটি দুপুর নাগাদ লন্ডনের হিথরো থেকে উড়েছিল। এক বিবৃতি দিয়ে এই ঘটনা কথা স্বীকার করেছে এয়ার ইন্ডিয়ার। মাঝ আকাশে আচমকাই অসুস্থ হয়ে পড়েন পাঁচ জন যাত্রী। সেইসঙ্গে আরও ৬ জন বিমান কর্মীও অসুস্থ বোধ করতে থাকেন। তাদের মধ্যে একজন জ্ঞান হারিয়ে পড়ে যান। বাকিদের মাথা ঘোরা, বমি থেকে শ্বাসকষ্ট শুরু হয়। এই অবস্থায় কোনও মতে বিমানটি মুম্বই পৌঁছায়। অবতরণের পরেই সঙ্গে সঙ্গে ছুটে আসে মেডিক্যাল দল।

আরও পড়ুন- অপারেশন সিঁদুরের পরে এই প্রথম চীন সফরে যাচ্ছেন রাজনাথ সিং

প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সকল যাত্রীরাই সুস্থ রয়েছেন। তবে এয়ার ইন্ডিয়ার দাবি, ১১ জন নয়, সাত জন অসুস্থ হয়ে পড়েছিলেন। বিমান উড়তেই মাথা ঘোরা, বমি বমি ভাব, শ্বাসকষ্ট শুরু হয় পাঁচ যাত্রী ও দুই বিমান কর্মীর। কেন এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। তবে প্রাথমিক অনুমান, খাদ্যে বিষক্রিয়া থেকেই বমি ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দিয়েছে। অক্সিজেনের অভাব হতে পারে হাইপোক্সিয়ার কারণে। তবে বিমানের কেবিনে চাপ কমানোর সময় অক্সিজেনের মাত্রাও কমে যেতে পারে। গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ্য। খাদ্যে বিষক্রিয়া হয়ে থাকলে সেটি কোন খাবার থেকে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

দেখুন আরও খবর-

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d