Saturday, June 20, 2026
Homeলিডঅনুব্রত মণ্ডল ও কাজল শেখকে কড়া বার্তা তৃণমূলের, দেখুন

অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে কড়া বার্তা তৃণমূলের, দেখুন

ওয়েব ডেস্ক: ২০২৬ –র ভোটের আগে ২১ জুলাইয়ের বৈঠকে তৃণমূল। বৈঠকে অনুব্রত মণ্ডল, কাজল শেখ সহ কোর কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস সহ শীর্ষ নেতৃত্বরা রয়েছেন। তবে এই বৈঠকে কাজল শেখ ও অনুব্রত মণ্ডলের সঙ্গে একান্তে প্রায় ২০ থেকে ২৫ মিনিট বৈঠক করেন ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস। সূত্রের খবর, এই একান্ত বৈঠকে উপস্থিত ছিলেন আশীষ বন্দ্যোপাধ্যায়ও। বীরভূমে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের দ্বৈরথ মেটাতেই এই আলোচনা বলে মনে করছে রাজনৈতিক মহল।

২০২৬-র নির্বাচনের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হল শনিবার। একদিকে ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শনিবার বৈঠকের ডাক দিয়েছেন সুব্রত বক্সী। ২১ জুলাই তৃণমূলের তরফে কীভাবে কি করা হবে, তারই একপ্রস্ত আলোচনা হয় এদিন ভবানীপুরের বৈঠকে। শীর্ষনেতাদের পাশাপাশি এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত জেলার জেলা সভাপতি, চেয়ারম্যানরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসমস্ত কোর কমিটি গড়ে দিয়েছিলেন, তারাও উপস্থিত ছিলেন।  রাজনৈতিকভবে এই বৈঠক গুরুত্বপূর্ণ। কারণ, ২৬ –র নির্বাচনের আগে ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই আনুষ্ঠানিকভাবে ভোটের দামামা বাজিয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।  তবে সেদিনের মঞ্চ থেকে কী বার্তা দেন, সেদিকে তাঁকিয়ে রয়েছে সকলেই।

আরও পড়ুন: হুমায়ুন কবিরকে চরমপত্র দিল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি

তবে, শনিবারের বৈঠকে ২১ জুলাই প্রসঙ্গ ছাড়াও বীরভূমের দিকেও নজর দেওয়া হয়েছে। তৃণমূলের শীর্ষনেতারা একান্ত বৈঠক করেন কাজল শেখ ও অনুব্রত মন্ডলের সঙ্গে। এই বৈঠকের পরই কি মিটবে কাজল-অনুব্রত দ্বৈরথ? তা জানতে অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন।

এই বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস। ২১ জুলাই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেও , অনুব্রত ও কাজল শেখের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মুখ খুললেন না কেউই। তবে একদিকে যেমন ২১ জুলাইয়ের মঞ্চে কী বার্তা দেবেন তৃণমূল নেত্রী সেদিকে নজর সকলের। তেমনি কেষ্ট- কাজলের দ্বন্দ্ব কবে মিটতে চলেছে, সেদিকেও তাঁকিয়ে রয়েছেন সকলে।

দেখুন ভিডিও

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto