ওয়েব ডেস্ক : দীর্ঘদিন ধরে চলা জল্পনার অবসান ঘটেছে। ভারতে (India) টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2026) খেলতে আসছে না বাংলাদেশ (Bangladesh)। সে দেশের অন্তর্বর্তী সরকারের নির্দেশে বৃহস্পতিবার এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। আর এর জন্য বিপদের মুখে পড়তে পারেন লিটন দাসরা। একপ্রকার মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে বাংলাদেশ।
প্রশ্ন হচ্ছে, কিন্তু কেন?
বিশ্বকাপ খেলতে না আসার জন্য আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। তবে তাদের দাবি, ২০২৭ সাল পর্যন্ত তারা আইসিসি-র থেকে লাভ্যাংশ পাবে। কিন্তু বিশ্বকাপ না খেলার জন্য পরোক্ষভাবে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে তারা। অন্যদিকে টি২০ বিশ্বকাপে (T20 World Cup 2026) না খেলার জন্য অংশগ্রহণের ফি ও সম্ভাব্য পুরস্কারের অর্থ তারা পাবে না। এছাড়া বিশ্বকাপ বয়কটের জন্য একাধিক আন্তর্জাতিক স্পনসরশিপ হারাতে পারে বাংলাদেশ। ইতিমধ্যে ভারতীয় ব্র্যান্ড এসজি ও এসএস চুক্তি বাতিল করেছে।
অন্যদিকে বিসিবির (BCB) তরফে জানানো হয়েছে, বিশ্বকাপ না খেলার জন্য যে পারিশ্রমিক থেকে বঞ্চিত হবেন বাংলাদেশের ক্রিকেটাররা, তার দায় নেবে না বিসিবি। অর্থাৎ বাংলদেশের বোর্ডের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়বেন সে দেশের ক্রিকেটাররা।
আরও খবর : ভারতে টি২০ বিশ্বকাপ বয়কট করল বাংলাদেশ!
আইসিসি ‘অংশগ্রহণ চুক্তি’ বা ‘পার্টিসিপেশন এগ্রিমেন্ট’-এর ভিত্তিতে কাজ করে। কিন্তু বাংলাদেশ এই চুক্তি ইতিমধ্যে ভঙ্গ করেছে। ফলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে আইসিসি (ICC)। অন্যদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে আয়োজিত যেকোনও টুর্নামেন্টে সরাসরি সুযোগ নাও পেতে পারে বাংলাদেশ। অন্যদিকে, আইসিসি যদি পয়েন্ট কেটে নেয়, সেক্ষেত্রে সরাসরি বড় টুর্নামেন্টে যোগ্যতা অর্জন করতে পারবে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার জন্য আইসিসির কোনও আলোচনায় গুরুত্ব পাবেন না বিবিসির প্রতিনিধি।
অন্যদিকে বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে ‘স্ট্যান্ডবাই’ রেখেছে আইসিসি। ফলে স্কটল্যান্ড যদি একবার বিশ্বকাপের জন্য সুযোগ পায়, তাহলে বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যাবে টি২০ বিশ্বকাপের দরজা। এছাড়া, এই বড় টুর্নামেন্ট বয়কটের কারণে, অন্যান্য দেশের বড় বড় লিগ থেকে খেলার সুযোগ হারাতে পারেন বাংলাদেশের ক্রিকেটাররা। ফলে আর্থিক ক্ষতির মুখে পড়বেন তাঁরা।
দেখুন অন্য খবর :







