Wednesday, August 19, 2026
HomeScrollআজ সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি

আজ সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি

ওয়েব ডেস্ক: আজ মঙ্গলবার প্রায় ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলার শুনানি সুপ্রিম কোর্টে (Supreme Court of India)। গত বছর কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ২৫,৭৫৩ জন শিক্ষক (Teacher) ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। বঞ্চিত চাকরিপ্রার্থীরা এবং রাজ্য সরকার (WB Govt) ওই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়।

তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়ের (DY Chandrachud) ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দেয়। তবে মামলা চলতে থাকে। শুনানিতে আদালত প্রশ্ন তুলেছিল, কেন স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে পারবে না। সুপ্রিম কোর্ট ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করারও হুমকি দিয়েছিল।

আরও পড়ুন: পার্শ্বশিক্ষকের সম্প্রসারক হতে চাওয়ায় আইনি বাধা নেই: হাইকোর্ট

এদিকে ওই প্যানেল থেকে অযোগ্যদের বাদ দেওয়ার দাবিতে গত ডিসেম্বর মাসের শেষ থেকে ২০১৬ যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ ধর্মতলায় আন্দোলন চালাচ্ছে। সোমবার থেকে এই মঞ্চের কয়েকজন অনশন শুরু করেছেন। তা চলবে আজ পর্যন্ত। আন্দোলনকারীরা জানান, সুপ্রিম কোর্টে আজ নেতিবাচক কিছু হলে তাঁদের আন্দোলন আরও জোরদার হবে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor slot gacor