Thursday, April 30, 2026
HomeScrollবঙ্গে কালবৈশাখীর সতর্কতা! ভাসতে চলেছে কোন কোন জেলা?

বঙ্গে কালবৈশাখীর সতর্কতা! ভাসতে চলেছে কোন কোন জেলা?

ওয়েব ডেস্ক: চৈত্রের শুরু এবং মার্চের মাঝামাঝি, তাতেই গরমে হাঁসফাঁস কাণ্ড বঙ্গবাসীর। চৈত্রের শুরুতেই বৈশাখ মাসের মত গরম। সকলেই আতঙ্কে এখনই এই অবস্থা হলে গোটা গ্রীষ্মকালে কী হতে চলেছে! কারণ গত সপ্তাহেই রাজ্যের বেশ কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে গেছিল। জারি করা হয়েছিল গরমের কমলা সতর্কতা।

তবে এসবের মাঝেই এবার হাওয়া অফিস একটু হলেও দিল স্বস্তির খবর। রাজ্য জুড়ে কালবৈশাখীর সতর্কতা জারি করা হল। একাধিক জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Rain) পূর্বাভাস। এমনকি হতে পারে শিলাবৃষ্টিও। সপ্তাহান্তে ভাসতে চলেছে বঙ্গ বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য প্রত্যেক রবিবার বন্ধ গ্রিন লাইন মেট্রো

তবে এ যেমন স্বস্তির খবর, আবার কিছুটা মন খারাপেরও। কেন বলুন তো? ২২ মার্চ ২০২৫ থেকে শুরু হচ্ছে আইপিএল (IPL)। অর্থাৎ শনিবার। আর গতবছরের বিজেতা দল ছিল কলকাতা নাইট রাইডার্স, তাই কলকাতা এবছর অগ্রাধিকার পেতে চলেছে ম্যাচ কলকাতার মাঠে আয়োজনের। উদ্বোধনী ম্যাচ হতে চলেছে কলকাতাতেই। কেকেআর ভার্সেস আরসিবি। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে এই ম্যাচ। উদ্বোধনী অনুষ্ঠানে স্পেশাল পারফর্মেন্স থাকতে চলেছে শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে অরিজিৎ সিং, এবং আরও অনেকের। কিন্তু শনিবারই তিলোত্তমায় রয়েছে বৃষ্টির লাল সতর্কতা। তাই উদ্বোধনী ম্যাচ হয়তো জলে ভাসতে চলেছে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

পাশাপাশি আজও রয়েছে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলী, এবং পূর্ব বর্ধমানে। রয়েছে বিকেল থেকেই কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়।

এমনকি কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ সকাল থেকেই দেখা মিলেছে মেঘলা আকাশের।

উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের সবকটি জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এমনকি সোমবারও বৃষ্টি হতে পারে পার্বত্য এলাকা দার্জিলিং এবং কালিম্পঙে।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot MySlot188