Tuesday, June 9, 2026
HomeScrollবেসরকারি হোটেলে মধুচক্রের রমরমা! মাঝরাতে পুলিশ হানা দিতেই কী ঘটল? দেখুন বড়...
Murshidabad

বেসরকারি হোটেলে মধুচক্রের রমরমা! মাঝরাতে পুলিশ হানা দিতেই কী ঘটল? দেখুন বড় খবর

রাত বাড়লেই বাড়ত অসামাজিক কাজকর্ম, কী হত সেই বেসরকারি হোটেলে?

মুর্শিদাবাদ: বেসরকারি হোটেলে (Hotel) রমরমিয়ে চলছিল মধুচক্র (Sex Racket)। রাত বাড়লেই বাড়ত অসামাজিক কাজকর্ম। তবে থানার তত্ত্বাবধানে পর্দাফাঁস হল রমরমা মধুচক্রের। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ লালবাগের মতিঝিল সংলগ্ন একটি বেসরকারি হোটেলে অভিযান চালিয়ে হোটেলের ম্যানেজার-সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ (Police)। পাশাপাশি উদ্ধার করা হয় চারজন মহিলাকে, যাঁরা দেহ ব্যবসার সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদ থানার (Murshidabad Police Station) ভারপ্রাপ্ত আধিকারিক রাজা সরকার এবং মহিলা সাব-ইন্সপেক্টর মনীষা প্রসাদের তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই হোটেলে হানা দেয়। অভিযানের সময় সন্দেহজনক অবস্থায় কয়েকজনকে আটক করা হয় এবং পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: নির্বাচন ছাড়াই চলছিল নগর নিগমের প্রশাসক বোর্ড! পালাবদল হতেই বিরাট পদক্ষেপ আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদে

এদিকে পুলিশি জেরায় উদ্ধার হওয়া মহিলারা দেহ ব্যবসার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। ধৃতদের বিরুদ্ধে অনৈতিক কাজকর্মে যুক্ত থাকার অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এই মধুচক্রের সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখতেই জোরকদমে তদন্তে নেমেছে মুর্শিদাবাদ থানার পুলিশ।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d