Thursday, July 16, 2026
HomeScrollজানুয়ারিতেই মালদহে মোদি! ট্রেন উদ্বোধন সহ আর কী কী কর্মসূচি?
Narendra Modi

জানুয়ারিতেই মালদহে মোদি! ট্রেন উদ্বোধন সহ আর কী কী কর্মসূচি?

মালদহ থেকেই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী!

মালদহ: মালদহে (Malda) আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। আগামী ১৭ জানুয়ারি মালদহ থেকেই দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের (Vande Bharat Sleeper Train) উদ্বোধন করবেন তিনি। এই আধুনিক ট্রেনটি প্রতিদিন হাওড়া থেকে গুয়াহাটি পর্যন্ত চলবে। একই দিনে উত্তরবঙ্গ থেকে আরও একাধিক নতুন ট্রেনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

জানা গিয়েছে, ওই দিন দুপুর প্রায় ১২টা নাগাদ হেলিকপ্টারে মালদহ রেল স্টেশনের কাছাকাছি রেলের লক্ষ্মণ সেন স্টেডিয়ামে তৈরি করা হেলিপ্যাডে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তাঁর কনভয় সরাসরি মালদহ রেল স্টেশনে পৌঁছাবে। স্টেশনেই একাধিক রেল প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে তাঁর। সেই কর্মসূচি শেষ করে সেখান থেকেই আবার হেলিকপ্টারে তিনি পৌঁছাবেন মালদহ থানার বাইপাস সংলগ্ন মোরগ্রাম মাঠে, যেখানে রয়েছে প্রধান জনসভা।

আরও পড়ুন: সিঙ্গুরে সভা মোদির! জোরদার প্রস্তুতি শুরু গেরুয়া শিবিরের

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্য পুলিশ, রেল পুলিশ এবং এসপিজি যৌথভাবে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে শুরু করেছে। নিরাপত্তার স্বার্থে মালদহ রেল স্টেশনের এক ও দুই নম্বর প্ল্যাটফর্মে বৃহস্পতিবার ও শুক্রবার কোনও ট্রেন ঢুকবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোরগ্রাম সভাস্থলেও চলছে জোরকদমে প্রস্তুতি। সেখানে তৈরি হয়েছে হেলিপ্যাড, রাত-দিন এক করে চলছে কাজ। সভাস্থলে তিনটি হ্যাঙ্গার নির্মাণ করা হয়েছে। সাধারণ মানুষের বসার জন্য থাকছে প্রায় ৫০ হাজার চেয়ারের ব্যবস্থা। সব মিলিয়ে প্রধানমন্ত্রী মোদির এই সফরকে ঘিরে মালদহ ও সংলগ্ন এলাকায় তৎপরতা তুঙ্গে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot