Saturday, May 16, 2026
HomeBig newsআয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দুর
Ayushman Bharat scheme

আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দুর

সোমবার থেকেই এই প্রকল্প যুক্ত হল বাংলায়

ওয়েবডেস্ক-  আয়ুষ্মান ভারত (Ayushman Bharat scheme) নিয়ে প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আয়ুষ্মান ভারত যুক্ত হল পশ্চিমবঙ্গে। বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক থেকে বড় ঘোষণা করলেন বাংলা বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী। তিনি জানান, সোমবার থেকেই এই প্রকল্প যুক্ত হল পশ্চিমবঙ্গে।

 

সোমবার বেলা ১২টায় নবান্ন সভাঘরে শুভেন্দ অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এই দিনে প্রথম দিনেই তিনটি বৈঠক করবেন নয়া মুখ্যমন্ত্রী। প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর জেলাশাসক ও রাজ্য পুলিশের সঙ্গে বৈঠক হবে। উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ রাজ্যের বিভিন্ন জ়োনের উচ্চপদস্থ আধিকারিকেরা। এ ছাড়া বিকেল ৪টেয় নবান্নেই বিজেপির জয়ী প্রার্থীদের সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কড়া নিরাপত্তায় নবান্ন। রবিবার থেকে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন পুলিশ কমিশনার অজয় নন্দ।

আয়ুষ্মান ভারত যোজনা বা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY) হল ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ স্বাস্থ্য বিমা প্রকল্প।  যা আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোকে প্রতি বছর পরিবার পিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা প্রদান করে। এটি মূলত গ্রামীণ ও শহুরে সুবিধাবঞ্চিত পরিবারের জন্য নগদহীন (Cashless) হাসপাতাল ভর্তির পরিষেবা নিশ্চিত করে। চিকিৎসার জন্য পরিবার প্রতি বার্ষিক ₹৫ লক্ষ টাকার স্বাস্থ্য কভার।

আরও পড়ুন- সীমান্তে সুরক্ষার জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর, ঘোষণা শুভেন্দুর

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ধরেই আয়ুষ্মান ভারত প্রকল্প বাংলায় চালু করা নিয়ে টালবাহানার চলছিল কেন্দ্র সরকার ও পূর্বতন তৃণমূল সরকারে সঙ্গে। বার বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্প বাংলায় চালু করতে চাইলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী এই প্রকল্প চালু করতে দেননি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল, তার সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে, তাই এই প্রকল্পের কোনও প্রয়োজন নেই।  ২০২৬ এর বিধানসভা নির্বাচনে বিজেপির  বিপুল ভোটে জিতে বাংলায় ক্ষমতায় আসে। আজ ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম ক্যাবিনেট বৈঠক। প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকে ৬টি বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto