Saturday, May 30, 2026
HomeScrollচূড়ান্ত তালিকাতে BLO –দের নামও থাকল ‘বিচারাধীন’ এর অধীনে  

চূড়ান্ত তালিকাতে BLO –দের নামও থাকল ‘বিচারাধীন’ এর অধীনে  

পুরোটাই নির্বাচন কমিশনের গাফিলতি, অভিযোগ বিএলওদের

ওয়েবডেস্ক-  BLO  নিজের সহ পরিবারের সকলের নাম আসল ADJUDICATION , অন্যদিকে আর এক BLO এর আশি ঊর্ধ্ব মায়ের নামের তালিকা ADJUDICATION,  জানিয়ে রীতিমতো ক্ষোভ BLO দের মধ্যে,  তাদের দাবি ইচ্ছাকৃত ইলেকশন কমিশন এইগুলো ঘটিয়েছে। এর পুরো দায়ভার ইলেকশন কমিশনের,  SIR এর প্রক্রিয়া সঠিক হয়নি।

বসিরহাট ১ নম্বর ব্লকের ৮৪ নাম্বার অফ বুথের BLO- আক্তার রসূল বাচ্চু তার ও তার বোন দিদি ও বাবার (পরিবারের সকলের) শুনানিতে ডাক আসে। বোন রাজ্য পুলিশে কর্মরত,  তার দাদা মেডিকেল কলেজের প্রফেসর,  বাবা প্রাক্তন বেসরকারি কর্মচারী, শুনানিতে নাম আসার পর উপযুক্ত নথি সহ সকলেই দাখিল করেছিল কিন্তু তাতেও শুরা হয়নি। চারজনের নামেই ADJUDICATION এসেছে।  অন্যদিকে বসিরহাট ১ নম্বর ব্লকের ১১৭ নাম্বার বুথের BLO – মসিউর রহমান, তার মা ৮১ বছরের মনওয়ারা খাতুন এর নামেও এল ADJUDICATION ।

এইসব BLO দের দাবি , আমাদের যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ কিভাবে সংশোধন করবে। এটা পুরোটাই ইলেকশন কমিশনের গাফিলতি।

আরও পড়ুন-  চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শুরু, কোথায় বাদ কত নাম?

উল্লেখ্য,, আজ ভোটার তালিকার চূড়ান্ত তালিকা। এই তালিকা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে একাধিক জায়গায় ক্ষোভ। এক এক জায়গায় নাম বাদ গেছে কয়েকলক্ষ মানুষের। এই তালিকায় রয়েছে উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা, বাঁকুড়া, আলিপুরদুয়ার, নদিয়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ। এছাড়াও বহু মানুষ বিচারাধীন। জেলা প্রশাসন সূত্রে খবর, খসড়ায় মোট ভোটারের সংখ্যা ছিল ৪৪ লক্ষ ৫৬ হাজার ২২৫। চূড়ান্ত তালিকায় নাম রইল ৪৪ লক্ষ ৪০ হাজার ২৯৩ জনের। যদিও ১ লক্ষ ৭৩ হাজার ৬৪ জনের নাম বিচারাধীন।

চূড়ান্ত ভোটার তালিকা সংক্রান্ত কোনও ধরনের অপ্রীতিকর অশান্তি এড়াতে রাজ্যের চার জেলায় চার জন সিনিয়র আইপিএস অফিসার পাঠানো হয়েছে। সেই তালিকায় রয়েছে মালদা, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ ও কোচবিহার।

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO