Saturday, July 25, 2026
HomeScrollইউসুফ পাঠানের রোডশোকে কেন্দ্র করে শক্তি প্রদর্শন করল তৃণমূল
Yusuf Pathan

ইউসুফ পাঠানের রোডশোকে কেন্দ্র করে শক্তি প্রদর্শন করল তৃণমূল

'মানুষের ভালোবাসা ও বিশ্বাসই তাঁর শক্তি', জানালেন ইউসুফ

ওয়েব ডেস্ক : রাজ্যে তাপমাত্রার পারদ যত ঊর্ধ্বমুখী, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক উত্তাপও। ২৩ এপ্রিল শেষ হয়েছে প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election 2026)। এর পরেই ২৯ এপ্রিল হবে দ্বিতীয় দফার নির্বাচন। আর দ্বিতীয় দফার আগে পূর্ব বর্ধমানে (East Burdwan) প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের (Yusuf Pathan) রোডশোকে কেন্দ্র করে শক্তি প্রদর্শন করল তৃণমূল।

মঙ্গলকোটের হুড খোলা গাড়িতে নতুনহাট বটতলা থেকে নদীর ধার পর্যন্ত দীর্ঘ রোডশোতে অংশ নেন ইউসুফ পাঠান (Yusuf Pathan)। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল প্রার্থী অপূর্ব চৌধুরী। প্রচণ্ড রোদ, তাপমাত্রা ৪২ ডিগ্রিরও বেশি, তবুও উৎসাহে ভাটা পড়েনি সমর্থকদের। রাস্তাজুড়ে ছিল জনস্রোত, যা রোডশোটিকে কার্যত এক ‘মেগা ইভেন্টে’ পরিণত করেছে।

আরও খবর : ‘১৫২টির মধ্যে ১১০টির বেশি আসনে বিজেপি জিততে চলেছে’, দাবি শাহ’র

রোডশো থেকে ইউসুফ পাঠান (Yusuf Pathan) বলেন, “মানুষের ভালোবাসা ও বিশ্বাসই তাঁর শক্তি।” তিনি ভোটারদের উদ্দেশ্যে আবেদন করে জানান, আগামী ২৯ তারিখের ভোটে তাঁকে এবং তাঁর দলকে সমর্থন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্তিশালী করতে। এছাড়া তিনি দাবি করেন, “গতবার অপূর্ব চৌধুরী ৫২ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলেন, এবার সেই ব্যবধান আরও বাড়বে।”

কেন্দ্রের প্রতিশ্রুতি প্রসঙ্গে প্রশ্ন উঠলে তিনি বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে থেকেছেন এবং ভবিষ্যতেও থাকবেন।” প্রথম দফার ভোটে ৯১ শতাংশের বেশি ভোট পড়াকে গণতন্ত্রের পক্ষে ইতিবাচক বলেও উল্লেখ করেন ইউসুফ। তবে মুর্শিদাবাদের কিছু এলাকায় অশান্তির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা।

অন্যদিকে, প্রার্থী অপূর্ব চৌধুরী বলেছেন, এই তীব্র গরমেও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করছে এটি বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই। তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন, দক্ষিণবঙ্গে বিজেপি কোনও আসন পাবে না। তিনি আরও বলেন, “প্রথম দফার নির্বাচনে তৃণমূল ১০৫ থেকে ১১০টি আসন পাবে বলেও তাঁদের আশা।”

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99