Sunday, March 22, 2026
Homeশনিবার থেকে ভিজবে বাংলা, কবে থামবে বৃষ্টি ?

শনিবার থেকে ভিজবে বাংলা, কবে থামবে বৃষ্টি ?

ওয়েব ডেস্ক: রথ মানেই বৃষ্টি। সেই ছবি শুক্রবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। সকাল থেকেই বিক্ষিপ্তভাবে কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও হালকা বৃষ্টিপাত হয়েছে। শনিবারও ভিজবে বাংলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তারমধ্যে পূর্ব মেদিনীপুর , পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই সাত জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

রবিবার থেকে বাড়বে বৃষ্টির পরিমান। টানা বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ঝোড়ো হাওয়াও বইবে। বৃষ্টির জন্য রবিবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় ভারি তেকে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। জারি করা হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও পূর্ব মেদিনীপুর , পশ্চিম মেদিনীপুর , উত্তর ২৪ পরগনা বিভিন্ন জায়গায় ভারূ বৃষ্টি হবে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: বন্যায় বিপর্যস্ত শিলাবতী নদী পারাপারের একমাত্র সেতুটি

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। বাকি তিনটি জেলা অর্থ্যাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/