Sunday, June 28, 2026
HomeScrollএক বছরে কন্ডোমেই খরচ ১ লক্ষ টাকা! সুইগির ‘স্পেশাল কাস্টমার’ চেন্নাইয়ের যুবক
Swiggy

এক বছরে কন্ডোমেই খরচ ১ লক্ষ টাকা! সুইগির ‘স্পেশাল কাস্টমার’ চেন্নাইয়ের যুবক

এক বছরে খরচ করেছেন লক্ষাধিক টাকা!

ওয়েব ডেস্ক: শেষের পথে আরেকটি বছর। বছরের শেষে কী কী ঘটল, তা নিয়ে একাধিক সংস্থা তাদের নিজস্ব রিপোর্ট প্রকাশ করছে। সেই তালিকায় এবার চমকপ্রদ তথ্য সামনে আনল সুইগি ইন্সটামার্ট (Swiggy Instamart)। সংস্থার বার্ষিক রিপোর্টে উঠে এসেছে এমন এক ক্রেতার কথা, যিনি শুধুমাত্র কন্ডোম (Condom) কিনেই এক বছরে খরচ করেছেন লক্ষাধিক টাকা!

সুইগি ইন্সটামার্টের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, চেন্নাইয়ের এক ব্যবহারকারী ২০২৫ সালে কেবল কন্ডোম কিনে মোট ১ লক্ষ ৬ হাজার ৩৯৮ টাকা ব্যয় করেছেন। এই এক বছরে তিনি মোট ২২৮টি অর্ডার দিয়েছেন এবং প্রতিটি অর্ডারেই ছিল কন্ডোম। হিসেব বলছে, গড়ে প্রতি মাসে প্রায় ১৯ বার কন্ডোম অর্ডার করেছেন ওই গ্রাহক।

আরও পড়ুন: নিউ ইয়ার ইভে পার্টির প্ল্যান করছেন? এই জায়গাগুলিতে ঢুঁ মারতেই পারেন

সংস্থার বিক্রির পরিসংখ্যান অনুযায়ী, কন্ডোম এখন সুইগি ইন্সটামার্টের অন্যতম জনপ্রিয় পণ্য। প্রতি ১২৭টি অর্ডারের মধ্যে একটি অর্ডার কন্ডোমের। বিশেষ করে সেপ্টেম্বর মাসে কন্ডোমের বিক্রি বেড়েছে ২৪ শতাংশ। গোটা বছরের মধ্যে ওই মাসেই সর্বাধিক কন্ডোম বিক্রি হয়েছে বলে রিপোর্টে উল্লেখ।

রিপোর্টে আরও একাধিক চমকপ্রদ তথ্য উঠে এসেছে। যেমন, মুম্বইয়ের এক ব্যবহারকারী শুধুমাত্র রেড বুল সুগার ফ্রি কিনতেই খরচ করেছেন ১৬.৩ লক্ষ টাকা। চেন্নাইয়ের আরেকজন ব্যবহারকারী পোষ্যের খাবারের জন্য ব্যয় করেছেন ২.৪১ লক্ষ টাকা। ডেলিভারি পার্টনারদের টিপ দেওয়ার ক্ষেত্রেও এগিয়ে বেঙ্গালুরু। সেখানে এক ব্যবহারকারী এক বছরে ৬৮ হাজার ৬০০ টাকা টিপস দিয়েছেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই, যেখানে টিপের অঙ্ক ৫৯ হাজার ৫০৫ টাকা। প্রতিবেদনে মজা করে বলা হয়েছে, “বেঙ্গালুরু শুধু ভারতের প্রযুক্তি রাজধানী নয়, টিপিংয়ের রাজধানীও।”

এছাড়াও, নয়ডার এক গ্রাহক এক অর্ডারেই ব্লুটুথ স্পিকার, এসএসডি ও রোবোটিক ভ্যাকুয়াম কিনে খরচ করেছেন ২.৬৯ লক্ষ টাকা। হায়দ্রাবাদের এক ব্যবহারকারী এক অর্ডারে তিনটি আইফোন ১৭ কিনেছেন ৪.৩ লক্ষ টাকায়। ভ্যালেন্টাইন্স ডে-তে গোলাপের চাহিদা ছিল তুঙ্গে—সেই দিন প্রতি মিনিটে ৬৬৬টি গোলাপ অর্ডার হয়েছে।

সুইগি ইন্সটামার্টের এই রিপোর্ট স্পষ্ট করে দিচ্ছে, ভারতে ডিজিটাল শপিংয়ের প্রবণতা কতটা দ্রুত বাড়ছে। এখন মুদিখানার জিনিস থেকে শুরু করে স্মার্টফোন, এমনকি বিলাসবহুল পণ্য—সবকিছুই এক ক্লিকে ঘরে পৌঁছে যাচ্ছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO