Tuesday, March 24, 2026
HomeScrollভোট আবহে বাঁকুড়ায় পোস্টার রাজনীতি, বিজেপি-তৃণমূল তরজা
Bakura

ভোট আবহে বাঁকুড়ায় পোস্টার রাজনীতি, বিজেপি-তৃণমূল তরজা

বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতির নামে পোস্টার ঘিরে চাঞ্চল্য

বাঁকুড়া: ভোটের (Assembly Election)  মুখে বিজেপির (BJP) বাঁকুড়া (Bakura) সাংগঠনিক জেলা সভাপতির নামে বিভিন্ন অভিযোগ তুলে পোস্টার (Poster)  বাঁকুড়ায়। এই পোস্টার তৃণমূলের (TMC)  চক্রান্ত দাবি বিজেপির, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব পালটা দাবি তৃণমূলের।  বিধানসভা ভোটের মুখে ফের পোস্টার রাজনীতি শুরু হয়ে গেল বাঁকুড়ায়। শুক্রবার রাতে কেউ বা কারা জেলার বিভিন্ন প্রান্তে সাদা কাগজে হাতে লেখা পোস্টার সাঁটিয়ে দেয় দেওয়ালে দেওয়ালে।

পোস্টারে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নামে দুর্নীতি ও তৃণমূলের সঙ্গে সেটিং সহ বিভিন্ন ধরনের অভিযোগ আনা হয়েছে। এই পোস্টারগুলি কে বা কারা দিয়েছে তা নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা।

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে লাল মাটির জেলা বাঁকুড়ায়। শাসক বিরোধী হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির মাঝে এবার বাঁকুড়া জেলা জুড়ে শুরু হল পোস্টার রাজনীতি। শনিবার সকালে বাঁকুড়া শহরের রামপুর, পাঁচবাগা সহ জেলার বিভিন্ন প্রান্তে একাধিক পোস্টার চোখে পড়ে সাধারণ মানুষের। পোস্টারগুলিতে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কোথাও নারী সম্মান লুন্ঠন, কোথাও তৃনমূলের সঙ্গে সেটিং করে চলা আবার কোথাও দূর্নীতির অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন-  একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফের কলকাতায় শাহ

কিছু পোস্টারে ২০২৪ এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া লোকসভায় গেরুয়া প্রার্থীর হারের জন্য জেলা সভাপতিকে দায়ী করা হয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার দিয়েছেন? বিজেপির জেলা সভাপতির দাবি ভিত্তিহীন সমস্ত অভিযোগকে সামনে রেখে এই পোস্টার দিয়েছে তৃনমূল। দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দের সম্ভাবনা উড়িয়ে গেরুয়া শিবিরের দাবি রাজনৈতিক ভাবে না পেরে তৃনমূল এই চক্রান্ত করেছে।  অভিযোগ উড়িয়ে তৃনমূলের দাবি দলের গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত বিজেপি। এই পোস্টার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের নমুনা বলে দাবি তৃণমূলের।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot