Wednesday, May 13, 2026
HomeScrollশ্বাসকষ্ট! হাসপাতালের বেডে অক্সিজেন মাস্ক পরে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার্থীর
Madhyamik Exam

শ্বাসকষ্ট! হাসপাতালের বেডে অক্সিজেন মাস্ক পরে পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার্থীর

অদম্য মনের জোরে মনের জোরে পরীক্ষা দিল রূম্পা বেগম

মুর্শিদাবাদ- হাসপাতালের বেডে অক্সিজেন মাস্ক মুখে নিয়েই মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Exam) বসল এক পরীক্ষার্থী। মঙ্গলবার এই ঘটনা মুর্শিদাবাদের (Murshidabad) কান্দি মহকুমা হাসপাতালে (Kandi Subdistrict Hospital) । মহিষার স্কুলের ওই ছাত্রীর মাধ্যমিক সেন্টার পরেছিল খড়গ্রাম বঙ্গদিঘি হাই স্কুলে।

সোমবার শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ অবস্থায় ওই ছাত্রী খড়গ্রাম গ্রামীন হাসপালে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে তাকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কান্দির মহকুমা শাসকের উদ্যোগে তার পরীক্ষার ব্যবস্থা করা হয় হাসপাতালেই। প্রশাসনের এই উদ্যোগে খুশি পরীক্ষার্থী সহ তার পরিবার।

আরও পড়ুন-  চার জেলায় হলুদ সতর্কতা! কুয়াশায় ঢাকবে উত্তরবঙ্গ, ভরা মাঘেই বদলাচ্ছে আবহাওয়ার মেজাজ

অদম্য মনের জোরে হাসপাতাল থেকেই ইংরেজি পরীক্ষা দিল রুম্পা বেগম (Rumpa Begum)। খড়গ্রাম ব্লকের মহিষারের বাসিন্দা। বর্তমানে রূম্পা মহিষার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। খড়গ্রাম বঙ্গদিঘী উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছিল তার। রুম্পার পরিবার সূত্রে খবর, অসুস্থ হয়ে পড়ায় রুম্পাকে তড়িঘড়ি প্রথমে তাকে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে ও পরে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মঙ্গলবার বেলা

এগারোটা থেকে নিরাপত্তা মধ্যে অক্সিজেন চলাকালীন মুখে মাস্ক নিয়েই জীবনের প্রথম বড় পরীক্ষা দিল রূম্পা। এবছর মুর্শিদাবাদ জেলাতে মোট ৮৩টি সেন্টার ও সাব সেন্টারে ৭৬টি মোট ১৫৯ স্কুলে পরীক্ষা চলছে। জেলা বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের মোট পরীক্ষার্থী সংখ্যা ৯৫, ৭৪৪ জন। তার মধ্যে ছাত্র হল ৪১,৬৬৫ ও ছাত্রী ৫৪,০৭৯।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto