Friday, February 13, 2026
HomeScrollঅবাক বিষপান! সিঁদুর পরে পোস্ট, তারপরই...
North 24 Pargana

অবাক বিষপান! সিঁদুর পরে পোস্ট, তারপরই…

পুরো ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে

উত্তর ২৪ পরগনা: উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) বাগদা (Baghda) এলাকায় নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে মর্মান্তিক ঘটনা। পরিবারের অমত সত্ত্বেও সম্পর্ক চালিয়ে যাওয়াকে ঘিরে এক যুবক ও নাবালিকা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে অভিযোগ। ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে, নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ (District news)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগদার চেঙা চাঁদপুর এলাকার বাসিন্দা শুভঙ্কর দাসের নাবালিকা মেয়ের সঙ্গে পাশের পাড়ার অজয় গাইনের ছেলে সূর্য গাইনের প্রেমের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে দু’জন বাড়ি ছেড়ে পালিয়েও যায়। পরে নাবালিকার পরিবার তাকে ফিরিয়ে আনে। পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি বলে অভিযোগ।

আরও পড়ুন: সোদপুর আবাসনে কটুক্তির প্রতিবাদে তরুণীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ

অভিযোগ, বুধবার রাতে নাবালিকা ফোন করে সূর্যকে চাষের জমিতে ডেকে পাঠায়। সেখানে সিঁদুর পরার ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়। এরপর দু’জনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। নাবালিকা ফোনে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়।

যুবকের পরিবারের অভিযোগ, নাবালিকার পরিবার ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করে নিয়ে যায় এবং সূর্যকে মারধর করে। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাগদা গ্রামীণ হাসপাতালে এবং পরে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে সেখানেই তার মৃত্যু হয়। মৃত যুবকের মা স্বপ্না গাইন দাবি করেছেন, “ওরা একে অপরকে ভালোবাসত। মেয়ের পরিবার মেনে নেয়নি। আমার ছেলেকে মারধর করা হয়েছে।” যুবকের কাকাও ঘটনার সঠিক তদন্ত ও বিচারের দাবি তুলেছেন।

অন্যদিকে নাবালিকার ঠাকুরদার বক্তব্য, দু’জনের মধ্যে সম্পর্ক ছিল এবং তারা একসঙ্গে বিষ খেয়েছে। নাবালিকা বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আইনি জটিলতার ভয়ে দুই পরিবারই প্রথমে বিষয়টি গোপন করার চেষ্টা করেছিল।

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast WDBOS https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/