Sunday, July 19, 2026
HomeScrollচন্দ্রগ্রহণের সময় অনুশীলন নয়! ‘অশুভ’ সময় পেরোতেই মাঠে নামলেন সূর্যরা
Lunar Eclipse

চন্দ্রগ্রহণের সময় অনুশীলন নয়! ‘অশুভ’ সময় পেরোতেই মাঠে নামলেন সূর্যরা

সেমিফাইনালের আগে চন্দ্রগ্রহণ, কেন অনুশীলনের সময় পরিবর্তন করল ভারতীয় দল?

ওয়েব ডেস্ক: টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ (ICC T20 World Cup) জিততে কোনও খামতি রাখতে চাইছে না ভারত (India Cricket Team)। টুর্নামেন্ট চলাকালীন অনুশীলনের পাশাপাশি মনোবল বাড়াতে একাধিকবার মন্দিরে গিয়ে পুজো দিতে দেখা গিয়েছে দলের প্রধান কোচ থেকে খেলোয়াড়, সকলকেই। আর এবার সেমিফাইনালের (Semi Final) আগে ওয়াংখেড়েতে এক বিশেষ কারণে এক ঘন্টা অনুশীলন (Practice) বন্ধ রাখল টিম ইন্ডিয়া।

আগামী ৫ মার্চ স্বপ্ননগরী মুম্বইয়ের ঐতিহ্যবাহী ওয়েংখেড়ে স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল খেলবেন সূর্যরা। সামনে ইংল্যান্ড। এই হাইভোল্টেজ ম্যাচের আগে মঙ্গলবার সন্ধ্যায় ঘটল এক অদ্ভুত ঘটনা। নির্ধারিত সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও তা এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটের পর অনুশীলনে নামে দল।

আরও পড়ুন: সেমির মহারণে ইংল্যান্ডের মুখোমুখি ভারত! কবে, কখন, কোথায় ‘লাইভ’ দেখবেন?

কিন্তু কেন? দলীয় সূত্রে জানা গিয়েছে, এই সময় চন্দ্রগ্রহণ (Lunar Eclipse) চলার কারণে অনুশীলন করতে মাঠে নামতে দেওয়া হয়নি দলকে। আসলে অনেকের বিশ্বাস, এমন বড় ম্যাচের আগে গ্রহণ চলাকালীন অনুশীলন করা ‘অশুভ’ (Inauspicious) হতে পারে। সেই কারণেই এদিন অনুশীলনের সময় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

আসলে বিশ্বকাপ জুড়েই ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মধ্যে বিভিন্ন ধর্মীয় আচার পালন করতে দেখা গিয়েছে। অধিনায়ক সূর্যকুমার যাদব, ওপেনার অভিষেক শর্মা এবং প্রধান কোচ গৌতম গম্ভীর-সহ একাধিক ভারতীয় ক্রিকেটার প্রতিটি ভেন্যুতে গিয়ে সেখানের বিখ্যাত মন্দির দর্শন করেছেন। টুর্নামেন্ট চলাকালীন আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে মানসিক দৃঢ়তা বাড়াতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot