Thursday, April 23, 2026
HomeScrollব্যারাকপুরে বিজেপির পরিবর্তন রথযাত্রায় তৃণমূল সরকারকে উৎখাতের দাবি অর্জুন সিংয়ের
BJP Parivartan Rath Yatra

ব্যারাকপুরে বিজেপির পরিবর্তন রথযাত্রায় তৃণমূল সরকারকে উৎখাতের দাবি অর্জুন সিংয়ের

বিধানসভা ভোটের মুখে মানুষের সমর্থন কুড়োতে এই অভিযান পদ্মশিবিরের

ব্যারাকপুর: পশ্চিমবঙ্গে (West Bengal) পরিবর্তনের লক্ষ্যে বিজেপির (Bjp)  পরিবর্তন রথযাত্রা (BJP Parivartan Rath Yatra) চলছে রাজ্য জুড়ে। সেই রথযাত্রা রবিবার চলছে ব্যারাকপুরে। এদিন কাঁচরাপাড়া কাঁপা মোড় থেকে এই পরিবর্তন যাত্রার সূচনা হয়। উপস্থিত রয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং (Former MP from Barrackpore Lok Sabha constituency Arjun Singh) , ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তাপস ঘোষ সহ একাধিক বিজেপি নেতৃত্ব।

এই রথ ঘোষপাড়া রোড ধরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র এলাকায় চলবে এই রথযাত্রা। শেষ হবে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের শেষ সীমানা টিটাগর টাটা গেট। তার মাঝে বেশ কয়েকটি জায়গায় সভা করা হবে। আর এই বিজেপির রথযাত্রাকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে টানটান উত্তেজনা।

পুলিশ প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই জোরদার করা হয়েছে। এই বিষয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, এই রথযাত্রার মাধ্যমে তৃণমূলের শেষ যাত্রা হবে এবং বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আসবে।

আরও পড়ুন- আদিবাসীদের নিয়ে রাষ্ট্রপতির অভিযোগের জবাব দিল তৃণমূল!

বিধানসভা ভোটের মুখে মানুষের সমর্থন কুড়োতে যাত্রা শুরু করেছে বিজেপি। দক্ষিণ দিনাজপুর থেকে মঙ্গলকোট, মেদিনীপুর থেকে হাওড়া-হুগলি জেলাট জেলায় রাজ্য সরকারের বদলের ডাক দিয়ে পরিবর্তন যাত্রার আয়োজন করেছে বিজেপি। প্রসঙ্গত, রাজ্য বাজেটে এবার নতুন প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেকার যুবক-যুবতী যারা মাধ্যমিক পাশ, এই রাজ্যের স্থায়ী বাসিন্দা তারা প্রতি মাসে পাবে ১৫০০ টাকা। ১ এপ্রিল থেকে ভাতা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু নারী দিবসের উপহার হিসেবে ৭ মার্চ থেকেই ভাতা অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একদিকে যুব সাথী ভাতা অপরদিকে লক্ষ্মীর ভাণ্ডার টাকার পরিমাণ বৃদ্ধির ঘোষণা সব মিলিয়ে চাপে গেরুয়ার শিবির।

আরও পড়ুন- চূড়ান্ত তালিকা থেকে বাদ ক্যান্সার পেসেন্টের নাম! চিন্তায় গোটা পরিবার

এর পর থেকে বেকারত্ব থেকে শুরু করে একাধিক অভিযোগ তুলে রাজ্য সরকার পরিবর্তনের ডাক দেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। এর পর থেকে জোরকদমে জেলায় জেলায় এই যাত্রা শুরু করেছে পদ্ম শিবির। বিজেপির দাবি, রাজ্যের এই পরিস্থিতি ফিরিয়ে আনবে তারা। শ্রীরামপুরের বিধানসভা এলাকায় একটি রোড শো-তে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাজ্যের অসযোগিতার কারণেই রেলের বহু প্রকল্প আটকে রয়েছে বলে অভিযোগ করেন।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker