Saturday, June 20, 2026
HomeBig newsতৃণমূলের ইস্তেহারে চমকের পর চমক! কী রয়েছে ‘দিদির ১০ প্রতিজ্ঞা’য়? দেখে নিন...
TMC Manifesto 2026

তৃণমূলের ইস্তেহারে চমকের পর চমক! কী রয়েছে ‘দিদির ১০ প্রতিজ্ঞা’য়? দেখে নিন একনজরে

ইস্তেহার প্রকাশ করে একগুচ্ছ জনমুখী প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে ইস্তেহার (TMC Manifesto 2026) প্রকাশ করে একগুচ্ছ জনমুখী প্রতিশ্রুতির কথা তুলে ধরল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress), যার কেন্দ্রে রয়েছে ‘দিদির ১০ প্রতিজ্ঞা’ (Didir 10 Pratiggya)। নারী, যুব, কৃষক থেকে শুরু করে শহর ও গ্রাম—সমাজের প্রায় সব স্তরের মানুষকে লক্ষ্য করেই সাজানো হয়েছে এই প্রতিশ্রুতি প্যাকেজ।

ইস্তেহার ঘোষণার সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেছেন, গত ১৫ বছরে বাংলায় উন্নয়নের এক নতুন মডেল তৈরি হয়েছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই এই নতুন ইস্তেহার।

আরও পড়ুন: বিচারাধীন তালিকায় কত নাম বাদ? জানিয়ে দিলেন মমতা, দেখুন বড় খবর

একনজরে ‘দিদির ১০ প্রতিজ্ঞা’

  • মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বাড়াতে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ভাতা বাড়ানো হয়েছে। সাধারণ মহিলারা পাবেন মাসে ১,৫০০ টাকা, আর তফসিলি জাতি ও জনজাতির মহিলাদের জন্য তা ১,৭০০ টাকা।
  • ২১ থেকে ৪০ বছর বয়সি বেকার যুবক-যুবতীদের জন্য রাজ্যে চালু হয়েছে ‘বাংলার যুব সাথী’ প্রকল্প, যার আওতায় ৫ বছর ধরে প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
  • কৃষকদের আয় বাড়াতে পৃথক কৃষি বাজেটের প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। কৃষিক্ষেত্রে বিনিয়োগ বাড়িয়ে উৎপাদনশীলতা উন্নত করার লক্ষ্যে এই ভাবনা ঘাসফুল শিবিরের।
  • পাইপলাইনের মাধ্যমে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ঘাসফুল শিবির। এক্ষেত্রে গ্রাম ও শহরকে সমান গুরুত্ব দেওয়া হবে।
  • আবাসন প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারকে পাকা বাড়ি দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে তৃণমূলের ইস্তেহারে।
  • স্বাস্থ্য পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্লক ও টাউন স্তরে প্রতি বছর স্বাস্থ্য শিবির আয়োজনের পরিকল্পনা নিয়েছে তৃণমূল, যার নাম দেওয়া হয়েছে ‘দুয়ারে চিকিৎসা’।
  • শিক্ষাক্ষেত্রে আধুনিকীকরণে জোর দেওয়া হয়েছে তৃণমূলের ইস্তেহারে। সরকারি স্কুলগুলির অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার মান বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে দিদির প্রতিজ্ঞায়।
  • বয়স্ক নাগরিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে বর্তমান ভাতা প্রকল্প চালু রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • প্রশাসনিক সুবিধা বাড়াতে রাজ্যে ৭টি নতুন জেলা তৈরি করার পরিকল্পনাকে ইস্তেহারে রেখেছে শাসক শিবির।
  • শহরাঞ্চলে উন্নত নাগরিক পরিষেবা দিতে পৌরসভার সংখ্যা বাড়ানো এবং পরিষেবার বিস্তারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ঘাসফুল শিবিরের ইস্তেহারে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto