Wednesday, July 15, 2026
HomeScrollজরুরি বৈঠকে অমিত শাহ, সঙ্গে রয়েছেন সুনীল বনশল ও শমীক ভট্টাচার্য
Amit Shah

জরুরি বৈঠকে অমিত শাহ, সঙ্গে রয়েছেন সুনীল বনশল ও শমীক ভট্টাচার্য

কোন বিধানসভার অবস্থা কেমন? রিপোর্ট নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়েবডেস্ক-  বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026)  আবহে রাজ্য রাজনীতিতে শুধুই ভোটের গন্ধ। পালা করে চলেছে রাজনৈতিক নেতা নেত্রীদের প্রচার। জোরকদমে প্রচার সারছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) , স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) , অপরদিকে পাল্টা প্রচারে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গতকাল উত্তরদিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রচার শুরু করেন রাহুল গান্ধী। এই পরিস্থিতিতে আজ জরুরি বৈঠকে অমিত শাহ। উত্তরবঙ্গে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি। সঙ্গে আছেন সুনীল বনশল ও বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

মূলত অন্য রাজ্য থেকে যে নেতারা বিধানসভা ভিত্তিক দায়িত্বে রয়েছেন গত কয়েক মাস ধরে, তাদের কাছ থেকেই রিপোর্ট নিচ্ছেন অমিত শাহ। কোন বিধানসভার কী অবস্থা, কত ভোটে জেতার সম্ভাবনা, বুথের কী অবস্থা, অন্য দলের কতটা সম্ভবনা। চুলচেরা বিশ্লেষণ চলছে বলে বিজেপি সূত্রে খবর।

 

আরও পড়ুন-  পরনে ধুতি পাঞ্জাবি, সস্ত্রীক কালীঘাট মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি

বিধানসভা ভোট আর বেশি দেরি নেই। শাসকদলকে উৎখাত করার ডাক দিয়েছে পদ্ম শিবির। সেইমতো উত্তর থেকে দক্ষিণ ম্যারাথন প্রচার চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও রাজ্যের প্রচারে এসেছেন। আজ উত্তরবঙ্গেও একগুচ্ছ কর্মসূচি রয়েছে অমিত শাহের।

তার আগেই বিধানসভা গুলির অবস্থা, কোনদিকে হাওয়া বইছে তা নিয়ে দলীয় নেতা কর্মীদের সঙ্গে বিস্তারির আলোচনা সেরে নিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot