Thursday, July 16, 2026
HomeBig news'নির্লজ্জ অর্থমন্ত্রী কার্ড বিলি করছেন', নির্মলাকে তোপ মমতা'র
Mamata Banerjee

‘নির্লজ্জ অর্থমন্ত্রী কার্ড বিলি করছেন’, নির্মলাকে তোপ মমতা’র

নির্মলা সীতারামনকে কড়া ভাষায় আক্রমণ তৃণমূল সুপ্রিমো'র

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) শুরু হতে আর বেশিদিন বাকি নেই। আগামী সপ্তাহে ২৩ এপ্রিল প্রথম দফায় নির্বাচন হতে চলেছে রাজ্যে। এবার বিধানসভা নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলের নজরে মহিলা ভোট। সে কথা মাথায় রেখে ‘মাতৃশক্তি ভরসা কার্ড’-এর কথা ঘোষণা করেছে বিজেপি (BJP)। এর মাধ্যমে সব মহিলা মাসে ৩ হাজার টাকা করে পাবেন বলে আশ্বাস গেরুয়া শিবিরের। বুধবার পূর্ব বর্ধমানের কালনাতে এসে এই কার্ড বিলি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। তা নিয়ে এবার তাঁকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বৃহস্পতিবার কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙা বিধানসভার ঘোকসাডাঙায় সভা থেকে মমতা বলেন, কাজ করার ইচ্ছে থাকলে আগে কেন করা হয়নি। এর পর কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে নিশানা করে তৃণমূল (TMC) সুপ্রিমো বলেছেন, ‘নির্লজ্জ অর্থমন্ত্রী। ভোটের আগে এসে কার্ড বিলি করছেন।’

আরও খবর : ভোটের আগে ফর্ম পূরণ করিয়ে সব লুট করে নেবে! বিজেপিকে তোপ মমতা

মমতা (Mamata Banerjee) এদিন আরও অভিযোগ করে বলেছেন, ভোটের আগে ফর্ম ফিলাপ করা হচ্ছে। সেখানে ঠিকানা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব দিতে বলা হচ্ছে। তবে তৃণমূল সুপ্রিমো সতর্ক করে বলেছেন, এগুলি দিলে আপনার সব লুট হয়ে যাবে। সঙ্গে মহিলা সংরক্ষণ বিলের সঙ্গে লোকসভার আসন পুনর্বিন্যাস নিয়েও সরব হয়েছেন তিনি। প্রশ্ন তুলেছেন, কেন একসঙ্গে সব জুড়ে দেওয়া হচ্ছে?

অন্যদিকে কালনায় যে ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ বিলি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman), তা করে বিধিভঙ্গ হয়েছে বলে কমিশনে নালিশ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে চিঠি লিখে তিনি জানিয়েছেন, ‘সরকারি সফরের সঙ্গে প্রচারকে মিশিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিক কমিশন’। এর পরেই এবার কোচবিহার থেকে এ নিয়ে সরব হলেন মমতা।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot