Wednesday, June 3, 2026
HomeScroll‘টুকরো টুকরো গ্যাং’ ভাঙড় থেকে বিজেপিকে নিশানা মমতার
Mamata Banerjee

‘টুকরো টুকরো গ্যাং’ ভাঙড় থেকে বিজেপিকে নিশানা মমতার

সামনে মহিলা বিলকে রেখে আড়ালে বদ উদ্দেশ্য

ওয়েবডেস্ক- ভোট (2026 Assembly Election)  আবহে কলকাতা থেকে শহরতলী থেকে জেলা, শুধুই প্রচার (Vote Campaign) । ভোটে আর পাঁচদিন বাকি, তার পরেই শুরু হবে প্রথম দফার ভোট। ২৩ এপ্রিল প্রথম দফা। জোরকদমে প্রচার সারছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । মহিলার সংরক্ষণ বিল (Women Reservation Bill)  নিয়ে ভাঙড় (Bhangar Assembly)  থেকে সোচ্চার হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রের বিজেপি সরকারের নিশানায় ভাঙড় থেকে তৃণমূল সুপ্রিমো বলেন, আমাকে মহিলা শেখাবেন না। ১৯৯৮ সালে থেকে লড়াই করছি। মেয়েদের ৫০ শতাংশ সংরক্ষণ আমরা পঞ্চায়েতে দিয়েছি। মিউনিসিপ্যালিটিতে দিয়েছি। রাজ্যসভায় আমাদের দলে মনোনীত করে, তার পর নির্বাচিত হয়। ৪৬ শতাংশ আমাদের মহিলা আছে। আর লোকসভায় নির্বাচিত মহিলা সাংসদ ৩৭ শতাংশ আছে। যা কোনও রাজনৈতিক দলে নেই। কাজেই মহিলা বিল আলাদা।

আর মহিলা বিলের সঙ্গে ডিলিমিটেশন বিল ঢুকিয়ে দিয়ে বাংলাকে টুকরো করতে চাইছে। উত্তরপ্রদেশকে টুকরো করতে পারে। দেশকে টুকরো করতে পারে। বিজেপি টুকরো টুকরো গ্যাং। এটাই আসল উদ্দেশ্য। এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, সামনে মহিলা বিলকে রেখে আড়ালে বদ উদ্দেশ্য। ডিলিমিটেশন করেই এনআরসি করত। সবাইকে এখান থেকে তাড়াত, তার পর ডিটেনশন ক্যাম্পে পাঠাত।

আরও পড়ুন-  বিজেপি, সিপিএম, কংগ্রেসের বাড়িতে তো হানা দেওয়া হয় না’, কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে ক্ষোভ মমতা’র

যেভাবে এসআইআর করে আপনাদের ভোটাধিকার কেড়েছে, আপনাদের লাইনে দাঁড় করিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, টাকা দিয়ে এজেন্সি ভাড়া করেছে বিজেপি। বিজেপির টাকায় এজেন্সি চলে। ভাঙড়ে বিজেপির দালাল আছে। বিজেপির দালালদের বিশ্বাস করবেন না। বিজেপির আমাকে হারাবার ক্ষমতা নেই। বিজেপিকে আমি দেখে ছাড়ব। এদের মুখোশ খুলে গর্তে ঢুকিয়ে দিতে পারতাম। যতই করো, চক্রান্ত, আবার হবে ব্যর্থ। যতই কর হামলা, ভোটে হবে বদলা। বিজেপির সরকার আমাদের উপর অত্যাচার করছে। মহিলা বিলের নামে দেশভাগের চেষ্টা। মোদির ভাষণ মানে মিথ্যা, জুমলা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO