Saturday, July 11, 2026
HomeScrollনেতাজিনগরে পড়ুয়ার রহস্যমৃত্যুর নেপথ্যে স্কুলের গাফিলতি! ঘটনার প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের
Death Of School Student In Kolkata

নেতাজিনগরে পড়ুয়ার রহস্যমৃত্যুর নেপথ্যে স্কুলের গাফিলতি! ঘটনার প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের

১৩ মে অন্যান্য দিনের মতোই স্কুলে গিয়েছিল আয়ুষ, তার পর কী হল? দেখুন

কলকাতা: দক্ষিণ কলকাতার নেতাজিনগরে (Netajinagar) এক তৃতীয় শ্রেণির ছাত্রের (Death Of School Student) মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্র আয়ুষ নাথ মহর্ষি বিদ্যামন্দির স্কুলের পড়ুয়া ছিল। পরিবারের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের চরম গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে শিশুটির। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। এদিকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ (Protest) শুরু করেছেন অভিভাবকরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৩ মে অন্যান্য দিনের মতোই স্কুলে গিয়েছিল আয়ুষ। তাঁর বাবার দাবি, স্কুল ছুটির সময়ে তাঁকে ফোন করে টিচার্স রুমে যেতে বলা হয়। সেখানে গিয়ে তিনি দেখেন, ছেলে প্রায় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এবং পরে কোমায় চলে যায় আয়ুষ। টানা ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর গত রবিবার হাসপাতালে মৃত্যু হয় ওই ছাত্রের। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, মাথায় রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার।

আরও পড়ুন: তিলজলা কাণ্ডে পুরসভার নোটিসকে চ্যালেঞ্জ! হাইকোর্টের দ্বারস্থ সম্পত্তির মালিকেরা

ঘটনার পর স্কুলের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন আয়ুষের মা। তাঁর দাবি, স্কুলে যাওয়ার পর থেকেই শরীর খারাপের কথা শিক্ষক-শিক্ষিকাদের জানিয়েছিল আয়ুষ। কিন্তু কেউ বিষয়টিকে গুরুত্ব দেননি। বরং তাকে জানলার ধারে মাথা নিচু করে বসে থাকতে বলা হয়েছিল। অভিযোগ, দীর্ঘক্ষণ ওই অবস্থাতেই বসেছিল শিশুটি। পরিবারের আরও অভিযোগ, বাড়ি ফেরার সময় ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে যায় আয়ুষ। সেই সময় দেওয়ালে মাথায় জোর ধাক্কা লাগে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেই ঘটনার কথা পরিবারকে জানায়নি। পরে সহপাঠীদের কাছ থেকেই পুরো বিষয়টি জানতে পারেন তাঁরা বলে দাবি আয়ুষের মায়ের।

ঘটনার জেরে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। সোমবার স্কুলের বাইরে বিক্ষোভ দেখান বহু অভিভাবক। তাঁদের অভিযোগ, অসুস্থ ছাত্রের প্রতি চরম উদাসীনতা দেখিয়েছে স্কুল কর্তৃপক্ষ। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিও তুলেছেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, পরিবারের অভিযোগের ভিত্তিতে গাফিলতির মামলা রুজু করা হয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। স্কুলের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করছে তদন্তকারীরা।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto