Sunday, July 12, 2026
HomeScrollসরকারি চাকরিতে সংরক্ষণ নীতিতে বড় বদল, চালু হল ১০০ পয়েন্ট রোস্টার
Reservation

সরকারি চাকরিতে সংরক্ষণ নীতিতে বড় বদল, চালু হল ১০০ পয়েন্ট রোস্টার

তৃণমূল সরকারের জারি করা নির্দেশিকা বাতিল করেই এই নতুন রোস্টার চালু করা হয়েছে

ওয়েব ডেস্ক : রাজ্যের সরকারি চাকরিতে সংরক্ষণ নীতিতে (Reservation policy) বড়সড় পরিবর্তনের কথা ঘোষণা করল রাজ্যের নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র ঘোষণার পর এবার শ্রম দফতরের তরফে জারি হল নতুন ১০০ পয়েন্ট রোস্টার সংক্রান্ত নির্দেশিকা। সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে (Notice) সরকারি চাকরিতে সংরক্ষণের নতুন কাঠামো স্পষ্ট করা হয়েছে।

শ্রম দফতরের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি (Notice) অনুযায়ী, রাজ্যের সরকারি দফতর, সরকারি নিয়ন্ত্রিত সংস্থা, স্থানীয় সংস্থা এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই নতুন রোস্টার কার্যকর হবে। প্রশাসনিক সূত্রে খবর, আগের তৃণমূল সরকারের জারি করা নির্দেশিকা বাতিল করেই এই নতুন রোস্টার চালু করা হয়েছে।

আরও খবর : সেনসাসের কাজে বাধা দিলেই হবে জেল-জরিমানা! জনগণনা নিয়ে বিরাট নির্দেশ সরকারের

নতুন নির্দেশিকায় তফসিলি জাতি (SC), তফসিলি জনজাতি (ST), অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC), অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি (EWS), প্রাক্তন সেনাকর্মী এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য সংরক্ষণের বিস্তারিত কাঠামো নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ নম্বর শূন্যপদ তফসিলি জাতির জন্য সংরক্ষিত থাকবে। ৩ নম্বর পদ অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির জন্য এবং ৪ নম্বর পদ সংরক্ষিত থাকবে তফসিলি জনজাতি প্রার্থীদের জন্য। পাশাপাশি ওবিসি সংরক্ষণের হার ৭ শতাংশ রাখা হয়েছে বলেও স্পষ্ট উল্লেখ রয়েছে।

এছাড়াও গ্রুপ ‘সি’ ও ‘ডি’ পদে প্রাক্তন সেনাকর্মীদের জন্য বিশেষ সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। নির্দিষ্ট রোস্টার পয়েন্টে তাঁদের নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৪টি রোস্টার পয়েন্ট সংরক্ষিত থাকবে। পাশাপাশি ৩৩ এবং ৬৬ নম্বর পয়েন্টে কৃতী ক্রীড়াবিদদের জন্যও সংরক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। প্রশাসনিক মহলের মতে, এই নতুন রোস্টার কার্যকর হলে সরকারি চাকরিতে সংরক্ষণের কাঠামো আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত হবে। তবে ওবিসি সংরক্ষণের হার ৭ শতাংশ নির্ধারণ এবং পুরনো নির্দেশিকা বাতিলকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto