Thursday, May 28, 2026
HomeScrollরবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ভোগান্তি এড়াতে জেনে রাখুন বিকল্প...
Vidyasagar Setu

রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ভোগান্তি এড়াতে জেনে রাখুন বিকল্প রুট

সেতুর সংস্কারের কাজের জন্য ফের বন্ধ রাখা হচ্ছে বিদ্যাসাগর সেতু

কলকাতা: আগামী রবিবার ফের বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu) বা দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)। কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police) তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওইদিন সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত মোট আট ঘণ্টা সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। সেতুর সংস্কারের কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতকারী সাধারণ মানুষকে বিকল্প রুট ব্যবহার করতে হবে।

ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, এজেসি বোস রোড ধরে জিরাট আইল্যান্ড হয়ে বিদ্যাসাগর সেতুমুখী গাড়িগুলিকে টার্ফ ভিউ হয়ে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড এবং স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়া হেস্টিংস মোড় থেকে ডানদিকে ঘুরে কেপি রোড ব্যবহার করতেও বলা হয়েছে। অন্যদিকে, কেপি রোড থেকে জে অ্যান্ড এন আইল্যান্ড হয়ে বিদ্যাসাগর সেতুমুখী যানবাহনগুলিকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।

আরও পড়ুন: আনুগত্য নয়, কাজই হবে শেষ কথা! আমলাতন্ত্রে স্বচ্ছতা ফিরিয়ে আনতে বিরাট পদক্ষেপ শুভেন্দু সরকারের

সিজিআর রোড ধরে খিদিরপুর থেকে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া গাড়িগুলিকেও হেস্টিংস মোড় থেকে বাঁদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড এবং স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজমুখী করা হবে। এছাড়া কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া গাড়িগুলিকে ঘোড়া পাস সংলগ্ন ওয়াই পয়েন্ট র‌্যাম্প ব্যবহার না করে রেড রোড হয়ে হাওড়া ব্রিজের পথে যেতে বলা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে ২৭ বছরে পা দিয়েছে ৮২৩ মিটার দীর্ঘ এই কেবল-স্টেড সেতু, যা ভারতের দীর্ঘতম কেবল সেতুগুলির অন্যতম। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ব্যবহারের ফলে সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল, ডেক স্ল্যাব এবং এক্সপ্যানশন জয়েন্টের আয়ু প্রায় শেষের দিকে। সেই কারণেই জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন হয়ে পড়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO