Thursday, June 18, 2026
HomeScroll‘আর অশান্তি বা দুর্নীতি হতে দেওয়া হবে না,’ ফলতায় দাঁড়িয়ে বিরাট ঘোষণা...
Suvendu Adhikari

‘আর অশান্তি বা দুর্নীতি হতে দেওয়া হবে না,’ ফলতায় দাঁড়িয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর?

ফলতার জন্য কী কী বাড়তি ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী? দেখুন

দক্ষিণ ২৪ পরগনা: ফলতায় (Falta) জনকল্যাণ শিবিরে এসে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার ফলতার শিবিরের মঞ্চ থেকে তিনি জানিয়ে দেন, ফলতাকে একটি আদর্শ বিধানসভা হিসেবে গড়ে তোলাই তাঁর সরকারের লক্ষ্য। পাশাপাশি জনসাধারণের বিপুল সাড়ার কথা মাথায় রেখে জনকল্যাণ শিবিরের সময়সীমাও একদিন বাড়ানোর ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “ফলতাকে আদর্শ বিধানসভা হিসেবে গড়ে তুলব। এখানে মহিলা থানা তৈরি করা হবে। আরও মহিলা পুলিশ কর্মী নিয়োগ করা হবে। ফলতা থানায় মহিলাদের জন্য আলাদা হেল্প ডেস্ক চালু করা হবে। ফলতায় আর অশান্তি বা দুর্নীতি হতে দেওয়া হবে না।”

বুধবার ফলতার জনকল্যাণ শিবিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়ান সাধারণ মানুষ। সেই পরিস্থিতির কথা উল্লেখ করে শুভেন্দু জানান, নির্ধারিত সময়সীমার বাইরে আরও একদিন শিবির চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, “এত কম সময়ে রাজ্যের প্রান্তিক এলাকায় এত বড় সাড়া আগে দেখা যায়নি। এখনও বহু মানুষ আবেদন করতে চাইছেন। তাই জনসাধারণের সুবিধার কথা ভেবে বৃহস্পতিবার পর্যন্ত শিবির চলবে। আপনারা আবেদন করুন, সরকার আপনাদের পাশে রয়েছে।”

আরও পড়ুন: ফলতায় উত্তেজনা চরমে, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ-সিআরপিএফের লাঠিচার্জ

মুখ্যমন্ত্রী জানান, এই শিবিরে আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা, সূর্য ঘর যোজনা-সহ মোট ৫৪টি সরকারি প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। যোগ্য আবেদনকারীরা যাতে কোনও রকম উদ্বেগ ছাড়াই সরকারি সুবিধা পান, সেই আশ্বাসও দেন তিনি। রাজ্যজুড়ে প্রায় ১১০০টি জনকল্যাণ শিবির আয়োজন করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। প্রথমে ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবির চালানোর কথা ঘোষণা করা হয়েছিল। তবে সাধারণ মানুষের উৎসাহ ও আবেদনকারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফলতায় শিবিরের মেয়াদ একদিন বাড়ানো হল।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO