HomeScrollবিশ্রামে অমিতাভ বচ্চন! আপাতত লেখালেখিতে বিরতি, অভিনেতার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা
Amitabh Bachchan

বিশ্রামে অমিতাভ বচ্চন! আপাতত লেখালেখিতে বিরতি, অভিনেতার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন অনুরাগীরা

কয়েক দিনের জন্য বিশ্রাম ও সুস্থ হয়ে ওঠার পরামর্শ দেওয়া হয়েছে অমিতাভ বচ্চনকে। নিজেই সমাজমাধ্যমে পোস্ট করে সে কথা জানিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা। আপাতত নিয়মিত লেখালেখি থেকেও বিরতি নিচ্ছেন তিনি। তবে ঠিক কী কারণে তাঁকে বিশ্রামে থাকতে বলা হয়েছে, তা এখনও জানাননি অভিনেতা।

ওয়েব ডেস্ক : অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়াল অনুরাগীদের মধ্যে। বুধবার, ২১ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিনেতা জানান, কয়েক দিনের জন্য তাঁকে বিশ্রাম নিতে এবং সুস্থ হয়ে ওঠার দিকে নজর দিতে বলা হয়েছে। সেই কারণে আপাতত নিয়মিত লেখালেখি করতে পারছেন না তিনি। তবে তাঁর শারীরিক সমস্যার বিষয়ে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেননি বলিউডের এই বর্ষীয়ান তারকা।

নিজের পোস্টে অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছেন অমিতাভ। তিনি লেখেন, কয়েক দিন বিশ্রাম ও সুস্থ হয়ে ওঠার জন্য বিরতি নেওয়ার পরামর্শ পেয়েছেন। তাই আপাতত কিছু লিখতে পারছেন না। তাঁর এই বার্তার পর থেকেই অনুরাগীদের মধ্যে অভিনেতার স্বাস্থ্য নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

এর আগের দিনও নিজের ব্যক্তিগত ব্লগে বিশ্রামের কথা জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। দশেরার শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছিলেন, তাঁকে কঠোরভাবে বিশ্রামে থাকতে এবং সুস্থ হয়ে ওঠার দিকে মন দিতে বলা হয়েছে। এমনকী যোগাযোগের ক্ষেত্রেও বিধিনিষেধ রয়েছে বলে জানিয়েছিলেন তিনি। সেই কারণে অনুরাগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে না পারার জন্য দুঃখপ্রকাশও করেন অভিনেতা।

আরও খবর :  মুক্তির আগেই রণবীরের ‘রামায়ণ’ নিয়ে উন্মাদনা, টিকিটের দাম শুনলে চোখ কপালে উঠবে!

কী কারণে তাঁকে এই বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে, সে বিষয়ে এখনও মুখ খোলেননি অমিতাভ (Amitabh Bachchan)। এর আগে ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিং চলাকালীন তাঁর হাঁটুতে চোট লাগার খবর সামনে এসেছিল। তবে বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির সঙ্গে সেই চোটের কোনও সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত নয়।

কাজের দিক থেকে অমিতাভ বচ্চনকে শেষ দেখা গিয়েছে টি জে জ্ঞানভেলের পরিচালনায় ‘ভেট্টাইয়ান’ ছবিতে। বর্তমানে নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’-র পরবর্তী পর্বের কাজেও যুক্ত রয়েছেন তিনি। পাশাপাশি টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সঞ্চালনার দায়িত্বও সামলাচ্ছেন অভিনেতা।

[youtube-feed feed=1]
Read More

Latest News