HomeBig newsপুরভোটের আগে আইনি বাধা! ওয়ার্ড পুনর্বিন্যাস মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Municipal Polls

পুরভোটের আগে আইনি বাধা! ওয়ার্ড পুনর্বিন্যাস মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি নয়। কলকাতা, হাওড়া-সহ সাত পুরসভার ভোট নিয়ে বাড়ল অনিশ্চয়তা।

ওয়েব ডেস্ক : রাজ্যের সাতটি পুরসভায় নির্বাচন (Municipal Elections) আয়োজনের ক্ষেত্রে আপাতত আইনি বাধার মুখে পড়ল রাজ্য নির্বাচন কমিশন। ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে দায়ের হওয়া মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। শুক্রবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। আদালতের পর্যবেক্ষণের ভিত্তিতে স্পষ্ট হয়েছে, ওয়ার্ডের সীমানা ও সংখ্যা নিয়ে আইনি বিতর্ক মেটার আগে নির্বাচন প্রক্রিয়া শুরু করা যাবে না।

ওয়ার্ডের সংখ্যা বাড়ানো নিয়েই বিতর্ক

কলকাতা পুরসভার বর্তমান ১৪৪টি ওয়ার্ডকে বাড়িয়ে ২০৯টি করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এই পুনর্বিন্যাসের প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক বিরোধ শুরু হয়। বিরোধীদের একাংশের আপত্তি শেষ পর্যন্ত আদালতে পৌঁছয়। পুজোর ছুটির মধ্যে মামলা দায়ের হওয়ায় অবকাশকালীন বেঞ্চে শুনানি হয়। তবে সেখানে আদালতের তরফে স্পষ্ট জানানো হয় , আগে ওয়ার্ড পুনর্বিন্যাস মামলার নিষ্পত্তি হবে, তারপর ভোট।

আরও খবর : ডায়মন্ড হারবারে তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার কোটি টাকার বেশি নগদ! সুমিতকে জেরা করেই মিলল সূত্র?

মূলত, দীর্ঘদিন ধরে রাজ্যের কয়েকটি পুরসভায় নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচালনা সম্ভব হচ্ছে না। প্রশাসকদের দায়িত্বে চলছে পুর পরিষেবা। ফলে স্থানীয় স্তরে নাগরিকদের সমস্যা এবং প্রশাসনিক জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে দ্রুত ভোট করানোর পরিকল্পনা থাকলেও আদালতের নির্দেশে সেই উদ্যোগ আপাতত থমকে গেল।

আদালতের সিদ্ধান্ত নিয়ে সরাসরি বিরোধিতা না করলেও সাধারণ মানুষের অসুবিধার কথা তুলে ধরেছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, আদালতের নির্দেশ মেনে চলতে হবে। তবে ভোট না হওয়ায় নাগরিকদের সমস্যায় পড়তে হচ্ছে। তাই ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি হওয়া জরুরি।

[youtube-feed feed=1]
Read More

Latest News