HomeBig newsটাকি পৌরসভার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
CID Arrests Former Head Clerk in Taki Municipality Corruption Case

টাকি পৌরসভার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক

কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে সিআইডির হাতে গ্রেফতার টাকি পৌরসভার প্রাক্তন হেড ক্লার্ক প্রবীর চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে চলা তদন্তে বড় পদক্ষেপ।

ওয়েব ডেস্ক : টাকি (Taki) পৌরসভার কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন প্রাক্তন হেড ক্লার্ক প্রবীর চট্টোপাধ্যায়। এই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে সিআইডি। তদন্তভার হাতে পাওয়ার পর বিশেষ তদন্তকারী দল গঠন করে শুরু হয় অনুসন্ধান।

কয়েক সপ্তাহ আগেই টাকি পৌরসভায় অভিযান চালিয়েছিল সিআইডির একটি দল। প্রায় ১০ ঘণ্টা ধরে পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়-সহ একাধিক পৌরকর্মীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সেই সঙ্গে পৌরসভা থেকে সংগ্রহ করা হয় একাধিক গুরুত্বপূর্ণ নথি।

আরও খবর :  শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ২০ নভেম্বর গোপালপুরের কাছে আছড়ে পড়ার আশঙ্কা, কত গতিতে বইবে হাওয়া?

এবার সেই তদন্তের সূত্র ধরেই গ্রেফতার করা হল পৌরসভার প্রাক্তন হেড ক্লার্ককে। প্রবীর চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করার জন্য আইনি পদক্ষেপ করা হবে। পাশাপাশি তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে তদন্তকারী সংস্থা বলে জানা যাচ্ছে।

সিআইডি হেফাজতে পেলে ধৃতকে ভবানী ভবনে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পৌরসভার আর্থিক লেনদেন এবং দুর্নীতির অভিযোগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁকে জেরা করতে পারেন তদন্তকারীরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News