HomeScrollমধুচন্দ্রিমায় গিয়ে বার্বিকিউয়ের আগুনে দগ্ধ, দু’মাসের লড়াই শেষে মৃত্যু নিকিতার
Barbecue Fire Accident

মধুচন্দ্রিমায় গিয়ে বার্বিকিউয়ের আগুনে দগ্ধ, দু’মাসের লড়াই শেষে মৃত্যু নিকিতার

সিটংয়ে হানিমুনে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছিলেন উত্তর দিনাজপুরের নববধূ। দু’মাসের লড়াই থামল কলকাতার হাসপাতালে।

ওয়েব ডেস্ক : মধুচন্দ্রিমায় গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিলেন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা নিকিতা সাহা (Nikita Saha)। প্রায় দু’মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই চালানোর পর বৃহস্পতিবার ভোরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল তাঁর। কয়েক মাস আগেই সমীর দাসের সঙ্গে বিয়ে হয়েছিল নিকিতার। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দু’জনে দার্জিলিংয়ের সিটংয়ে একটি হোমস্টেতে মধুচন্দ্রিমায় যান। কিন্তু সেখানেই ঘটে যায় দুর্ঘটনা।

গত ১৩ সেপ্টেম্বর হোমস্টের বারান্দায় বসে থাকার সময় বার্বিকিউয়ের আগুন থেকে বিপত্তি ঘটে। অভিযোগ, হোমস্টে-র সিসিটিভি ফুটেজে দেখা যায় বার্বিকিউতে কিছু ঢালার পরেই দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুনে ঝলসে যায় নিকিতার শরীর। স্ত্রীকে বাঁচাতে নিজের টি-শার্ট খুলে আগুন নেভানোর চেষ্টা করেন সমীর। হোমস্টের সিসিটিভি ফুটেজেও আগুন ছড়িয়ে পড়ার দৃশ্য ধরা পড়ে। এই ঘটনায় নিকিতার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়।

আরও খবর :  শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ২০ নভেম্বর গোপালপুরের কাছে আছড়ে পড়ার আশঙ্কা, কত গতিতে বইবে হাওয়া?

প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিকিতাকে। পরে তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কলকাতার বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল তাঁকে। পরিবারের সূত্রে জানা গিয়েছে, চার দিন আগে আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় নিকিতাকে। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার ভোরে সেখানেই মৃত্যু হয় তাঁর।

দুর্ঘটনার পর হোমস্টে কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন স্বামী সমীর দাস। তাঁর দাবি, আগুন লাগার পর হোমস্টের তরফে কোনও সাহায্য করা হয়নি। হাসপাতালে ভর্তি হওয়ার পরেও কেউ খোঁজ নেননি। নিকিতাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ডাকা গাড়ি পৌঁছতেও প্রায় ৪০ মিনিট সময় লেগেছিল বলে অভিযোগ। নববধূর মৃত্যুর খবর চোপড়ার বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নেমে এসেছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News