Homeলিডব্যক্তিগত নম্বরে প্যান-আধার পাঠাচ্ছেন? WhatsApp-এ KYC নথি শেয়ার করার আগে সাবধান

ব্যক্তিগত নম্বরে প্যান-আধার পাঠাচ্ছেন? WhatsApp-এ KYC নথি শেয়ার করার আগে সাবধান

ব্যাঙ্ক, ঋণদাতা, হোটেল কিংবা কোনও পরিষেবার প্রয়োজনে WhatsApp-এ প্যান কার্ড, আধার বা ব্যাঙ্ক স্টেটমেন্ট চাওয়া এখন আর অস্বাভাবিক নয়। কিন্তু ব্যক্তিগত নম্বরে এই ধরনের গুরুত্বপূর্ণ নথি পাঠানোর আগে সতর্ক হওয়া জরুরি। কারণ এক বার নথি পাঠিয়ে দেওয়ার পর সেটির কপি কোথায় কোথায় সংরক্ষিত হচ্ছে, তার উপর গ্রাহকের নিয়ন্ত্রণ কার্যত থাকে না।

কোনও ব্যক্তির WhatsApp-এ পাঠানো PDF বা ছবিটি তাঁর ফোনে ডাউনলোড হয়ে থাকতে পারে। সেখান থেকে সেটি কম্পিউটার, অন্য ফোন কিংবা ক্লাউড স্টোরেজেও চলে যেতে পারে। ফলে একটি নথির একাধিক কপি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। ভবিষ্যতে ওই ডিভাইস বা অ্যাকাউন্টে সাইবার হামলা হলে ব্যক্তিগত তথ্যও ফাঁস হতে পারে।

ডিজিটাল ট্রাস্ট প্ল্যাটফর্ম ডিজিও-র সহ-প্রতিষ্ঠাতা ও সিইও অভিনব পরাশরের মতে, মানুষ মনে করেন তাঁরা কোনও সংস্থাকে নথি দিচ্ছেন। বাস্তবে অনেক সময় সেই নথি পৌঁছে যায় কোনও ব্যক্তির ব্যক্তিগত ডিভাইসে। ফলে তথ্যের উপর নিয়ন্ত্রণ কমে যায়।

এই ঝুঁকি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দেশের ব্যাঙ্কিং জালিয়াতির পরিসংখ্যানের দিকে তাকালে। আরবিআই-এর বার্ষিক রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে দেশে ২৩,৯৫৩টি ব্যাঙ্কিং জালিয়াতির ঘটনা রিপোর্ট হয়েছে। সংশ্লিষ্ট অর্থের পরিমাণ ৩৬,০১৪ কোটি টাকা।

তাই সম্ভব হলে ব্যক্তিগত WhatsApp নম্বরে KYC নথি পাঠানোর বদলে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে নথি জমা দেওয়াই নিরাপদ। একান্তই WhatsApp-এ পাঠাতে হলে প্রথমে নম্বরটি যাচাই করে নেওয়া উচিত। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া নম্বরের সঙ্গে মিলিয়ে দেখা যেতে পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News