Friday, June 12, 2026
HomeScrollপহেলগাঁও কাণ্ডের তীব্র নিন্দা করে দুই মিনিট নীরবতা পালন সুপ্রিম কোর্টে

পহেলগাঁও কাণ্ডের তীব্র নিন্দা করে দুই মিনিট নীরবতা পালন সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: পহেলগাঁও জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) তীব্র নিন্দা করে দুই মিনিট নীরবতা পালন হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। প্রতিটি স্পর্শকাতর পাহাড়ি রাজ্যে আরও নিরাপত্তার দাবিতে দেশের শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয়েছিল। সেই মামলার শুনানি চলাকালীন শীর্ষ আদালতের ফুলকোর্টে ওই ঘটনা সম্পর্কে সর্বসম্মতভাবে গৃহীত অভিমত হল, “বিবেক ও বুদ্ধিবৃত্তিহীন জঙ্গিদের পৈশাচিক আচরণ। যা প্রত্যেক মানুষের হৃদয়কে নাড়া দিয়ে গিয়েছে। সন্ত্রাসবাদ কতটা নৃশংস এবং অমানবিক হতে পারে, তার উদাহরণ এই ঘটনা।”

শোকাহত পরিবারগুলিকে হৃদয়ের গভীর থেকে সমবেদনা এবং হতভাগ্যদের জীবনের প্রতি সম্মান জ্ঞাপন করল সুপ্রিম কোর্ট। মৃত পর্যটকদের আত্মার শান্তি কামনার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে আদালতের অভিমত, দেশের পর্যটন মানচিত্রের শীর্ষস্থানে থাকা কাশ্মীরের (Kashmir) প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে যাওয়া পর্যটকদের প্রতি এই আচরণ নিঃসন্দেহে মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবনমন, যার নিন্দা করার ভাষা নেই।

আরও পড়ুন: পহেলগাঁওয়ের জের, আইপিএল ম্যাচে নেই চিয়ারলিডার, হবে নীরবতা পালন

অন্যদিকে পাহাড়ি পর্যটন কেন্দ্রগুলিতে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য আরও নিরাপত্তা বাহিনী মোতায়েনের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের ওইসব কেন্দ্রগুলিতে চিকিৎসা ব্যবস্থা জোরদার করার দাবি। যাতে জরুরি প্রয়োজনে চিকিৎসার ঘাটতি না হয়। আসন্ন অমরনাথ যাত্রাকালেও নিরাপত্তা বৃদ্ধির দাবি করা হয়েছে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d