HomeBig newsদিল্লির স্কুলে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার দ্বাদশ শ্রেণির ছাত্রীর দেহ, মৃত্যুর কারণ ঘিরে...
Delhi

দিল্লির স্কুলে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার দ্বাদশ শ্রেণির ছাত্রীর দেহ, মৃত্যুর কারণ ঘিরে রহস্য

স্কুলের নিরাপত্তারক্ষীর ঘরের পিছন থেকে উদ্ধার ১৭ বছরের ছাত্রীর দেহ, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তদন্তে পুলিশ

ওয়েব ডেস্ক : দিল্লির (Delhi) কৃষ্ণনগরে একটি স্কুলের নিরাপত্তারক্ষীর ঘরের পিছন থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার হল দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর দেহ। শনিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত ছাত্রীর বয়স ১৭ বছর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে স্কুলে আগুন লাগার খবর পেয়ে পুলিশ নিয়ন্ত্রণকক্ষে ফোন আসে। খবর পেয়ে কৃষ্ণনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেখানে স্কুলের নিরাপত্তারক্ষীর ঘরের পিছনে ছাত্রীর দেহ পড়ে থাকতে দেখা যায়।

আরও খবর :  মুম্বইয়ে জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগের সন্দেহে গ্রেফতার যুবক, তদন্তে এটিএস

ঘটনাস্থলে প্রাথমিক তদন্তের সময় কয়েকটি সামগ্রী উদ্ধার করা হয়েছে। ছাত্রীর স্কুলব্যাগ থেকেও কিছু জিনিস পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ (Police)। তদন্তের স্বার্থে অপরাধ তদন্তকারী দলের সদস্যদের ডেকে ঘটনাস্থল খতিয়ে দেখা হয় এবং প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়।

প্রাথমিকভাবে ছাত্রীর মৃত্যুর নেপথ্যে কী কারণ রয়েছে, তা স্পষ্ট নয়। আগে কিছু প্রতিবেদনে তিন পাতার একটি সুইসাইড নোট উদ্ধারের কথা বলা হয়েছিল। স্কুলে পেট্রলভর্তি বোতল নিয়ে আসার সম্ভাবনার কথাও উঠে এসেছিল। তবে পুলিশের বিবৃতিতে এখনও এই তথ্যগুলির কোনওটি নিশ্চিত করা হয়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

[youtube-feed feed=1]
Read More

Latest News