Tuesday, May 19, 2026
HomeScrollপ্রচণ্ড গতিতে এসে সুইগির কর্মীকে পিষে দিল গাড়ি! অবস্থা সংকটে
Gurugram

প্রচণ্ড গতিতে এসে সুইগির কর্মীকে পিষে দিল গাড়ি! অবস্থা সংকটে

গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ

ওয়েবডেস্ক-  গুরুগ্রামে (Gurugram) ভয়াবহ কাণ্ড। যার সাক্ষী হলেন এক সুইগির কর্মী (Swiggy Delivery Boy)। চারচাকার গাড়ির ধাক্কায় গুরুতর জখম হলেন হয়েছেন তিনি। আশঙ্কাজনক অবস্থায় সুইগির ওই কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটজনক। রবিবার সন্ধ্যায় এমনই এক হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকল গুরুগ্রাম।

গুরুগ্রামে সেক্টর ৯৩-এ একটি হোটেলের সামনে সুইগির কয়েকজন ডেলিভারি কর্মী দাঁড়িয়েছিলেন। সেই সময় তীব্র গতিতে আসে একটি চারচাকা গাড়ি এসে এক ডেলিভারি কর্মীর মোটরবাইকে ধাক্কা দেয়। সেখান থেকে চম্পট দেয়। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়িটি দাঁড়িয়ে থাকা ডেলিভারি কর্মীদের দিকে ধেয়ে আসে। গতি দেখে ছুটে এদিক ওদিন ভয়ে পালাতে থাকেন কর্মীরা।  গাড়িটি ফের ওই মোটরবাইকেই ধাক্কা মারে। এতেই প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন টিঙ্কু পাওয়ার নামে এক ডেলিভারি কর্মী।

আরও পড়ুন-  অফিসে বসেই ফষ্টিনষ্টি! পুলিশ অফিসারের কাণ্ডে দেশজুড়ে নিন্দার ঝড়

ওই গাড়ির চালকের সঙ্গে বচসায় জড়ান তিনি। এই সংক্রান্ত একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যেটি সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল)। সেই ভিডিওতে দেখা গেছে, গাড়ির চালকের সঙ্গে উত্তপ্ত বাগবিতণ্ডা চলেছে ওই সুইগির কর্মীর। পরিস্থিতি চরম পর্যায়ে যায়। এর পরেই টিঙ্কুকে গাড়ি দিয়ে পিষে দেয় ওই চালক। হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন টিঙ্কু। গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত চালককে গ্রেফতার হয়েছে কিনা সে সম্পর্কে পুলিশ এখনও কিছু জানায়নি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot