Saturday, April 18, 2026
HomeScrollNIA- এর নতুন ডিজি IPS রাকেশ আগরওয়াল
IPS Rakesh Agarwal

NIA- এর নতুন ডিজি IPS রাকেশ আগরওয়াল

২০২৮ সালের ৩১ অগাস্ট পর্যন্ত এই পদে ডিজি হিসেবে দায়িত্ব পালন করবেন

ওয়েবডেস্ক- অমিত শাহের (Amit Shah) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে (Union Home Ministry) বড়সড় রদবদল। দুই আধাসামরিক বাহিনী ও এনআইএ (NIA) শীর্ষপদে বাংলার আইপিএস রাকেশ আগরওয়াল (IPS Rakesh Agarwal) । বুধবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় মন্ত্রক। কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সং‌স্থা এনআইএ-র নতুন ডিজি হচ্ছেন রাকেশ আগরওয়াল।

আইপিএস রাকেশ আগরওয়াল হিমাচল প্রদেশ ক্যাডারের ১৯৯৪ ব্যাচের অফিসার, ২০২৮ সালের ৩১ অগাস্ট পর্যন্ত এই পদে ডিজি হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে মন্ত্রিসভার নিয়োগ কমিটি এই প্রস্তাবে অনুমোদন দেওয়ার পরেই রাকেশ আগরওয়ালকে ডিজি পদে নিয়োগ দেওয়া হয়। তিনি এনআইএ ডেপুটি ডিরেক্টর জেনারেল পদে কর্মরত ছিলেন।

২০২৫ সালের ডিসেম্বরে শেষের দিকে তৎকালীণ ডিরেক্টর জেনারেল সদানন্দ দাতে- মহারাষ্ট্রে পাঠানো হয়। সেই সময় থেকেই অতিরিক্ত জেনারেলের ভূমিকা পালন করে আসছিলেন তিনি। অভ্যন্তরীন নিরাপত্তা ক্ষেত্রেও রাকেশ আগরওয়াল পরিচিত নাম। এনআইএ-এর ডেপুটি ডিরেক্টর জেনারেল হিসেবেও একাধিক জঙ্গি নেটওয়ার্ক সংক্রান্ত তদন্তে গুরুত্বপূর্ণ দিয়েছেন। সিবিআই-এর গুরুত্বপূর্ণ পদও সামলেছেন তিনি। সেইসঙ্গে রাজ্য পুলিশের উচ্চ পদস্থ কর্তার দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলেছেন রাকেশ আগরওয়াল।

এনআইএ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আওতায় রইয়েছে। রাকেশ আগরওয়ালকে ডিরেক্টর জেনারেল হিসেবে নিয়োগ করার ফলে আগামী দুই বছর এআইএ-এর সমস্ত কাজকর্ম সহ তদন্তে চুড়ান্ত ভার থাকল রাকেশ আগরওয়ালের হাতে।

আরও পড়ুন-  মার্কিন শুল্ক সত্ত্বেও জিডিপি নিয়ে আশার কথা শোনাল বিশ্বব্যাঙ্ক!

অপরদিকে ইন্দো-তিব্বত বর্ডার (আইটিবি) পুলিশের ডিরেক্টর জেনারেল ছিলেন ১৯৯৩ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস প্রবীণ কুমার। বিএসএফের ডিজির দায়িত্ব পেলেন তিনি। প্রবীণ কুমারের জায়গায় প্রধান হবেন আইটিবিপি-র প্রধান শত্রুজিৎ সিং কাপুর।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor