ওয়েব ডেস্ক : অ্যাশেজে (Ashes) তৃতীয় টেস্টেও (Third Test) চালকের আসনে অস্ট্রেলিয়া (Australia)। অ্যাডিলেডে ট্রাভিস হেডের (Travis Head) ১৪২ রানের ইনিংসের জেরে অনেকটায় এগিয়ে গেল অজিরা। তৃতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে স্কোর বোর্ডে তাদের রান ৪ উইকেট হারিয়ে ২৭১।
তৃতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে তারা করে ৩৭১ রান। এর পর প্রথম ইনিংসের দ্বিতীয় ব্যাটিংয়ে ব্যাট করতে নেমে ২১৩ রানেই ৮ উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের (England)। তবে অধিনায়ক বেন স্টোকসের ৮৩ রানের দারুন ইনিংস। এর পর হ্যারি ব্রুকের ৪৫ রান ও জোফ্রা আর্চারের ৫১ রানের ইনিংসের জেরে স্কোরবোর্ডে ২৮৬ রান তোলে ইংল্যান্ড।
আরও খবর : শেষ ম্যাচে ভারতীয় দলে একাধিক বদল! দেখে নিন সম্ভাব্য একাদশ
এর পরেই দ্বিতীয় ইনিংসে ৮৫ রানের লিড নিয়েই মাঠে নামে অস্ট্রেলিয়া (Australia)। কিন্তু শুরুতেই জ্যাক ওয়েদারল্ড ১ রান আউট হন। তিনে নামা মার্নাস লাবুশানেও ১৩ রান করে প্যাবিলিয়নে ফেরেন। উসমান খোয়াজা করেন ৪০ রান। খোয়াজার পর প্রায় সঙ্গে সঙ্গেই আউট হন আইপিএলে ২৫ কোটির দর পাওয়া ক্যামেরন গ্রিন। তিনি করেন মাত্র সাত রান। একটা সময় অস্ট্রেলিয়ার ১৪৯ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু সেই সুযোগ নষ্ট করে দিলেন ইংল্যান্ডের বোলাররা। কারণ ব্যাটে নেমে পাল্টা আক্রমণ শুরু করেন হেড ও উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারি।
তৃতীয় দিনের শেষে স্কোরবোর্ডে অস্ট্রেলিয়ার রান রয়েছে ৪ উইকেট হারিয়ে ২৭১ রান। ১৪২ রানে অপরাজিত রয়েছেন হেড। ফলে লাল বলের ক্রিকেটে ১১তম সেঞ্চুরি করলেন তিনি। সঙ্গে অস্ট্রেলিয়ার কোনও একটি মাঠে চারটি টেস্ট সেঞ্চুরির রেকর্ডও করেছেন তিনি। অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটার হিসাবে এই নজির গড়েছেন তিনি। এর আগে এই রেকর্ড রয়েছে ডন ব্র্যাডম্যান, ওয়ালি হ্যামন্ড, মাইকেল ক্লার্ক এবং স্টিভ স্মিথের কাছে। হেডের পাশাপাশি অ্যালেক্স ক্যারি অপরাজিত রয়েছেন ৪৫ রানে। তাঁরা ১২২ রানের পার্টনারশিপ করেছেন। অন্যদিকে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্ট জিতলে কার্যত সিরিজ জয় করবেন প্যাট কামিন্সরা।
দেখুন অন্য খবর :






