HomeScrollভোটের মুখে বড় ধাক্কা হুমায়ুনের দলে! আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী যোগ দিলেন...
West Bengal Assembly Election 2026

ভোটের মুখে বড় ধাক্কা হুমায়ুনের দলে! আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী যোগ দিলেন তৃণমূলে

সময় দিচ্ছিলেন না হুমায়ুন কবীর! কোন অভিযোগে দলত্যাগ আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী?

মুর্শিদাবাদ: বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) একেবারে দোরগোড়ায় বড় ধাক্কা খেল হুমায়ুন কবীরের (Humayun Kabir) দল। বিধানসভা নির্বাচনের মুখে রাজনৈতিক চমক খড়গ্রাম বিধানসভা কেন্দ্রে। মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ৬৬ নম্বর খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের আমজনতা উন্নয়ন পার্টির (Aam Janata Unnayan Party) প্রার্থী যাদব দাস আচমকাই দল বদলে ফের যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে (TMC)। ভোটের ঠিক আগে এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য তৈরি হয়েছে।

পূর্ব বর্ধমানের কেতুগ্রামের গঙ্গাটিকুরি পঞ্চায়েতের তৃণমূল সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করা যাদব দাস মাঝখানে দল ছেড়ে আমজনতা উন্নয়ন পার্টিতে যোগ দেন এবং সেখান থেকেই খড়গ্রামে প্রার্থী হন। ভোটের ঠিক আগে কাটোয়ার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলে ফেরেন। কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জির হাত ধরে তৃণমূলের পতাকা তুলে নিয়ে তিনি পুনরায় দলে যোগদান করেন।

আরও পড়ুন: স্পেশ্যাল ট্রেনে ভোটারদের রাজ্যে ফেরাচ্ছে বিজেপি! কী বলল তৃণমূল?

যাদব দাসের অভিযোগ, হুমায়ুন কবীর তাঁকে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না। পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজ্যে বিজেপিকে রুখতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতেই তিনি পুনরায় তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু তাই নয়, যাদব দাস আরও বলেন, তিনি তাঁর দলের অন্যান্য প্রার্থীদেরও তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানাবেন, যাতে বিজেপিকে রোখা যায়। আগামী দিনে তিনি কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির সমর্থনে প্রচারে নামবেন বলেও জানান।

এদিকে ভোটের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি থাকতে প্রার্থীর এই দলবদল সাধারণ ভোটারদের মধ্যেও বিস্ময় তৈরি করেছে। যাদব দাস জানিয়েছেন, তিনি যে কেন্দ্রে প্রার্থী ছিলেন, সেখানে লিফলেট বিলি করে মানুষকে জানাবেন তাঁর এই সিদ্ধান্তের কথা এবং সেই সঙ্গে তৃণমূল প্রার্থীকেই ভোট দেওয়ার আবেদন করবেন।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News