Tuesday, June 9, 2026
HomeBig newsসোনারপুরে অভিষেককে প্রকাশ্যে মার! ঘটনার নিন্দায় সরব INDIA জোট
Abhishek Banerjee

সোনারপুরে অভিষেককে প্রকাশ্যে মার! ঘটনার নিন্দায় সরব INDIA জোট

পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার অভাব বিজেপির প্রতিহিংসার রাজনীতিকেই সামনে আনছে, দাবি মল্লিকার্জুন খাড়্গের

ওয়েব ডেস্ক: সোনারপুরে (Sonarpur) নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে শনিবার প্রবল বিক্ষোভ, ডিম ছোড়া, মারধরের মুখে পড়েন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এই ঘটনায় এবার সরব হল জাতীয় রাজনীতিও। কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge) এবং সমাজবাদী পার্টির (Samajwadi Party) প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav) দু’জনেই প্রকাশ্যে এই হামলার তীব্র নিন্দা করেছেন।

ঘটনার পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এক্স হ্যান্ডেলে লিখেছেন, “সোনারপুরে ভোট-পরবর্তী হিংসায় আক্রান্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে যাওয়ার সময় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। একজন বিরোধী নেতার জন্য পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার অভাব বিজেপির প্রতিহিংসার রাজনীতিকেই সামনে আনছে।” একই সঙ্গে তিনি দাবি করেছেন, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার— উভয়েরই উচিত বিরোধী নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এই ধরনের হামলা রুখতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া। তাঁর কথায়, “রাজনৈতিক মতভেদ কখনও হিংসার কারণ হতে পারে না।”

আরও পড়ুন: সোনারপুরে ঢুকতে হল মাথায় হেলমেট দিয়ে! এ কী অবস্থা অভিষেকের?

অন্যদিকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও তীব্র ভাষায় বিজেপি সরকারকে আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেছেন, “বাংলায় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর প্রাণঘাতী হামলা চালিয়ে বিজেপি সরকার প্রমাণ করে দিল, তারা ঘৃণা ও হিংসার রাজনীতি ছাড়া আর কিছু জানে না।” একইসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, এত স্পর্শকাতর পরিস্থিতিতে কেন পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল না। তাঁর মতে, এই ঘটনায় বড় ধরনের ষড়যন্ত্রের ইঙ্গিত রয়েছে।

এদিকে আক্রান্ত পরিবারের বাড়ি থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, “এটাই ডবল ইঞ্জিন সরকারের নমুনা। পুলিশ কোথাও নেই। আমাদের মেরে ফেলতে চাইছে ওরা।” শেষ খবর পাওয়া পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে তৃণমূল সাংসদকে সোনারপুর থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d