Sunday, February 8, 2026
HomeScrollতামিলনাড়ুতে মর্মান্তিক কাণ্ড মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিকের সঙ্গে
Migrant Workers

তামিলনাড়ুতে মর্মান্তিক কাণ্ড মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিকের সঙ্গে

প্রায় চার মাস আগে কাজে তামিলনাড়ুতে গিয়েছিলেন তারা  

ওয়েবডেস্ক-  তামিলনাড়ু(Tamil Nadu) ফের পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) সঙ্গে মর্মান্তিক ঘটনা। মৃত্যু হয়েছে বাংলার এই তিন যুবকের। তাদের নাম ওবাইদুর রহমান (২৪), বাড়ি সুতি থানার তালতলা এলাকায়, হাবিল সেখ (৩৯), বাড়ি সামশেরগঞ্জ থানার কাঁকুড়িয়া ও নাজিবুল হক (৩৩), বাড়ি সুতি থানার শঙ্করপুরে।

প্রায় চার মাস আগে মুর্শিদাবাদ (Murshidabad) জেলার কয়েকজন পরিযায়ী শ্রমিকের সঙ্গে সঙ্গে তিন শ্রমিক এক ‘লেবার কন্ট্রাকটরের’ অধীনে তামিলনাড়ুতে রাজমিস্ত্রীর কাজ করতে যান। শনিবার দুপুরে শ্রমিকরা নীলগিরি জেলার আরুবানকাড়ুর পাহাড়ের গায়ে একটি বাড়ি নির্মাণের কাজ চলছিল, ঠিক সেই সময় হঠাৎ করে পাহাড়ের একটি বড় অংশ ধসে যায়। মাটি চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয় মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিকের। স্থানীয় পুলিশের সহযোগিতায় জেসিবি মেশিন এনে মাটি খুঁড়ে তিনজনের দেহ উদ্ধার হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তামিলনাড়ুর আরুবানকাডু থানার পুলিশ।

আরও পড়ুন- সিঙ্গুরে সভার আগেই সমাজমাধ্যমে বাংলার উন্নয়ন নিয়ে পোস্ট মোদির

স্থানীয় জানা গিয়েছে, মৃত তিনজন শ্রমিক কাজের সূত্রে তামিলনাড়ুর কুন্নুরে থাকতেন। সেখান থেকেই কাজে যেতেন তারা। ছেলেদের মৃত্যুর খবর শুনে ভেঙে পরিবারের মানুষ। ভিন রাজ্যে গিয়ে না হলে কোনও দুর্ঘটনা, না হলে হেনস্থা, নির্যাতন, খুন সহ একাধিক কাণ্ড ঘটছে। যা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার।

Read More

Latest News