Wednesday, June 24, 2026
HomeScrollমেদিনীপুর মেডিক্যালে ডাক্তারদের অবস্থান বিক্ষোভ অব্যাহত

মেদিনীপুর মেডিক্যালে ডাক্তারদের অবস্থান বিক্ষোভ অব্যাহত

মেদিনীপুর: মেদিনীপুর মেডিক্যাল (Medinipur Medical) কলেজে অবস্থান বিক্ষোভ অব্যাহত, ধর্না অব্যহত। মেদিনীপুর মেডিক্যাল কলেজ অবস্থান দুদিনে পড়ল। এখনও সরকার বা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে জুনিয়র চিকিৎসকদের (Medinipur Medical College Junior Doctor) অবস্থান নিয়ে কেউ তাদের সঙ্গে কোনও কথা বলেনি। রবিবার রাতে সাংবাদিক বৈঠক করে এমনই জানিয়ে ছিলেন জুনিয়ার চিকিৎসকেরা। সোমবার দুদিনে পড়ল চিকিৎসকদের বিক্ষোভ (Junior Doctors Continue Strike) ,আপাতত অবস্থান এমনই চলবে বলেই জানিয়েছেন তারা। তবে এক্ষুনি কর্মবিরতিতে তারা যাচ্ছেন না, জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।

৭ জন জুনিয়র চিকিৎসকের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। মেদিনীপুর মেডিক্যাল কলেজে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। সাসপেনশন প্রত্যাহারের প্রস্তাব অধ্যক্ষের মাধ্যমে স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে। সূত্রের খবর, জুনিয়র ডাক্তারদের আবেদন গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে স্বাস্থ্য ভবন। রবিবারই জিবি মিটিং করেন জুনিয়র ডাক্তাররা। জিবি মিটিংয়ে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া নেন তারা। তবে রোগী পরিষেবা কোনওভাবেই ব্যাহত বা বিঘ্নিত না করে অবস্থান বিক্ষোভ চলবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। রবিবার রাতে সাংবাদিক বৈঠকে জুনিয়র ডাক্তাররা বলেন, সরকারের কাছ থেকে এখনও অবধি আমরা কোনওরকম আশ্বাস বা বার্তা পাইনি। তাই আমাদের অবস্থান বিক্ষোভ চলবে। সাসপেনশন প্রত্যাহার (Junior Doctors Demanding Withdraw Suspension) করতে হবে।

আরও পড়ুন: ‘গলাটা টিপে ধরলে এখনও পর্যন্ত তৃণমূলের দুধ বেরোবে,’ শুভেন্দুকে আক্রমণ শওকতের

অন্য খবর দেখুন

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO