Friday, June 12, 2026
HomeScrollহাওড়া গুলিকাণ্ডে আইসির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নবান্নর

হাওড়া গুলিকাণ্ডে আইসির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নবান্নর

ওয়েব ডেস্ক: হাওড়ায় গুলি চলার ঘটনায় (Howrah Shootout) চণ্ডীতলা থানার আইসি জয়ন্ত পালকে আগেই পদ থেকে সরানো হয়েছিল। এবার তাঁর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিল নবান্ন। তাঁকে সাসপেন্ড (Suspended) করা হয়েছে এবং জেলা পুলিশ লাইনে ক্লোজ করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এই সিদ্ধান্তের ফলে জয়ন্ত পালের (IC Jayanta Pal) উপর চাপ আরও বাড়ল।

ঘটনাটি ঘটে হাওড়ায়, যেখানে জয়ন্ত পাল তাঁর এক বান্ধবীর সঙ্গে একটি ব্যক্তিগত গাড়িতে ছিলেন। বান্ধবীটি হাওড়ার একটি পানশালায় কাজ করেন এবং তাঁদের মধ্যে বেশ কিছুদিন ধরেই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে। ঘটনার রাতে জয়ন্ত পাল সরকারি পুলিশের স্টিকার লাগানো ব্যক্তিগত গাড়িতে বান্ধবীর সঙ্গে শপিং করতে যান। এরপর দুজনের মধ্যে কোনো একটি কারণে বচসা শুরু হয়, যা চরমে পৌঁছায় এবং গুলি চলে। গুলিতে জয়ন্ত পাল নিজেই আহত হন।

আরও পড়ুন: ভুয়ো সিম কার্ড কাণ্ডে দিল্লি যোগ! উত্তরবঙ্গে গ্রেফতার আরও ২

তদন্তে জানা গিয়েছে, জয়ন্ত পাল যখন এই ঘটনায় জড়িত হন, তখন তিনি কোনও ছুটিতে ছিলেন না, অথচ তাঁর দায়িত্বাধীন থানা এলাকা ছেড়ে হাওড়ায় গিয়েছিলেন, যা নিয়মবিরুদ্ধ। পুলিশের নিয়ম অনুযায়ী, কোনো থানার অফিসার যদি তাঁর থানা এলাকার বাইরে যান, তাহলে তাঁকে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হয়। কিন্তু জয়ন্ত পাল তা করেননি। ফলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়।

হুগলি গ্রামীণ পুলিশ ইতিমধ্যেই একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে, যা এই ঘটনায় বিস্তারিত অনুসন্ধান করছে। এই পরিস্থিতিতে নবান্ন জয়ন্ত পালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। তাঁকে শুধু সাসপেন্ডই করা হয়নি, বরং জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। বিভাগীয় তদন্তের মাধ্যমে তাঁর বিরুদ্ধে আরও কী কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, তা এখনও নির্ধারণ হয়নি।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d