Saturday, June 20, 2026
HomeScrollমহাভারতই কি আমিরের শেষ ছবি? আভাস দিলেন অভিনেতা

মহাভারতই কি আমিরের শেষ ছবি? আভাস দিলেন অভিনেতা

ওয়েব ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আমির খান (Aamir Khan)। বিগত ৩০ বছরেরও বেশি সময় ধরে বলিপাড়ায় (Bollywood) রাজত্ব করে আসছেন অভিনেতা। ৬০ ঊর্ধ্ব আমিরের অভিনয়ের জাদুতে আজও মুগ্ধ হন দর্শকরা (Audience)। অভিনেতার অনুরাগীর (Followers) সংখ্যাও আকাশছোঁয়া। তাই প্রতিবছর আমিরের নতুন ছবির অপেক্ষায় দিন গোনেন তাঁরা। চলতি মাসেই মুক্তি পেতে চলেছে আমিরের ছবি ‘সিতারে জমিন পর’ (Sitare Zameen Par)। যদিও এই ছবির টিজার-ট্রেলার (Trailer) সমালোচনার মুখে পড়ে। তা সত্ত্বেও এই ছবি চাক্ষুস করতে একফোঁটা উৎসাহ কিন্তু কমেনি দর্শকদের (Audience)।

নতুন ছবি (New Movie) মুক্তির আগেই অভিনেতার মুখে আরও এক ছবি করার কথা প্রকাশ পেয়েছে। যা তাঁর কাছে স্বপ্নের থেকে কম কিছু নয়। আমিরের পরবর্তী ছবি ‘মহাভারত’ (Mahabharat)। ছবির কাজেও হাত পড়বে আর কদিনের মধ্যে। মিস্টার পারফেকশনিস্টকে (Mr. Perfectionist) নিয়ে একাধিক সময়ে চর্চায় মাতেন অনুরাগীরা। এবারেও এমনই এক জল্পনা মাথাচাড়া দিয়ে উঠেছে। বলিউডের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, মহাভারত ছবিই নাকি অভিনেতার শেষ কাজ (Last Movie)!

আরও পড়ুনশ্রীলীলা কী গোপনে বাগদান সারলেন!

আমিরের তরফেই এমন ইঙ্গিত মিলেছে। সম্প্রতি এক সংবাদমাধ্যমে অভিনেতা জানিয়েছেন, “এই ছবির প্রতিটি স্তরে রয়েছে এমন এক আবেগ, যা দর্শকদের ভালো লাগবে। দর্শকের মন ছুঁয়ে যাওয়ার মতো সমস্ত উপাদানই থাকবে ‘মহাভারত’ ছবিতে। এই ছবিটা এমনই যে এটা করে ফেললে জীবনে আর কোনও আক্ষেপ থাকবে না। আর তারপর হয়তো আমার আর কিছু করারও থাকবে না।” তাঁর এমন কথাতেই জল্পনা দানা বাঁধছে। এবার কি তবে সত্যি বলিউডের তিন খানের (The Three Khans of Bollywood) এক খান অভিনয় জীবনে ইতি টানবেন?

অভিনেতার তরফে এমন আভাস পেয়ে মন ভেঙেছে অনুরাগীদের। কারণ বছর ঘুরতে না ঘুরতেই দর্শকদের একের পর এক হিট ছবি উপহার দেন আমির। এবার বোধহয় সেই আশাই খানিকটা ফিকে হল। তবে এই প্রসঙ্গে এখনও স্পষ্টভাবে কিছু জানাননি অভিনেতা।

দেখুন অন্য খবর

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto