Tuesday, July 7, 2026
HomeScrollছাব্বিশে অভিষেক নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন? সুকান্তকে স্পষ্ঠ জবাব অভিষেকের
Abhishek Banerjee

ছাব্বিশে অভিষেক নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন? সুকান্তকে স্পষ্ঠ জবাব অভিষেকের

সুকান্তর জল্পনার জবাব দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ

ওয়েব ডেস্ক: ২৬-র নির্বাচনের ঢাকে কার্যত কাঠি পড়ে গিয়েছে। আর কিছুদিনের অপেক্ষা মাত্র। এরইমধ্যে এসআইআর আবহে রাজনৈতিক পারদ চড়ছে আরও তড়তড়িয়ে। এমন পরিস্থিতিতে রবিবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) দাবি করেছিলেন, নন্দীগ্রাম (Nandigram) থেকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে ভোটে নামার প্রস্তুতি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার সেই জবাব স্পষ্ঠ দিলেন অভিষেক।

সোমবার মহেশতলায় সেবাশ্রয় ২ ক্যাম্পেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেন, ‘হয়তো সুকান্ত মজুমদারের এটা গোপন ইচ্ছে, তবে তৃণমূলের অভ্যন্তরীণ বিষয় তৃণমূলের উপর ছেড়ে দিন। দল আমাকে যেভাবে কাজে লাগাবে, সেভাবে কাজ করব। দল যদি বলে, নন্দীগ্রামে দাঁড়াতে, দাঁড়াব। যদি বলে, দার্জিলিংয়ে দাঁড়াতে, তাহলেও সেটাই করব। অন রেকর্ড বলছি।’ সুকান্তকে কটাক্ষ করে বলেছেন, ‘অতই যদি পারদর্শী হন, তা হলে ৮ হাজার ভোটে জিততেন না!’

আরও পড়ুন: CEO দফতরের বাইরে তুলকালাম! শুভেন্দুদের ‘গো-ব্যাক’ স্লোগান BLO-দের

গতকাল সুকান্ত মজুমদার বলেছিলেন, ‘নন্দীগ্রাম থেকেই ভোটে দাঁড়াবেন অভিষেক। সেই কারণেই পুলিশ অফিসারদের নন্দীগ্রামেই বদলি করা হয়েছে।’ বালুরঘাটের BJP সাংসদ বলেন, ‘আমার কাছে খবর আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার নন্দীগ্রামের বিধানসভায় দাঁড়াবে। সেই জন্য নিজের অনুগামী অফিসারদের ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওঁর উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ। সেই উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্য উনি নন্দীগ্রামের বিধানসভায় দাঁড়াবেন বলে খবর আছে।’ পরে যদিও নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে সুকান্ত বলেন, ‘আমরা এবার ঠিক করেছি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই দাঁড়াবেন, সেই খানেই হারাব।’ অপরদিকে, নন্দীগ্রামের বর্তমান বিধায়ক শুভেন্দু অধিকারী আবার বলেছেন, ‘এখানে অভিষেক দাঁড়ালেও তাঁকে কেউ ভোট দেবে না।’

দেখুন খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d