Wednesday, June 17, 2026
HomeBig newsরুদ্ধশ্বাস লড়াই! বেথেলের শতরানও রক্ষা করতে পারল না ইংল্যান্ডকে
India vs England

রুদ্ধশ্বাস লড়াই! বেথেলের শতরানও রক্ষা করতে পারল না ইংল্যান্ডকে

জলে গেল বেথেলের শতরান, টানটান লড়াইয়ে ৭ রানে জয় ভারতের

ওয়েব ডেস্ক : টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে (T20 World Cup 2026) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াই। ২৫৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করেও শেষ পর্যন্ত ৭ রানে হার মানতে হল ইংল্যান্ডকে (England)। জ্যাকব বেথেলের ঝড়ো শতরান ম্যাচকে এক সময় ভারতের (India) হাতছাড়া করে দিচ্ছিল। তবে জসপ্রীত বুমরা ও ভারতীয় বোলারদের ঠান্ডা মাথার বোলিং শেষ পর্যন্ত জয় এনে দিল ভারতকে।

বৃহস্পতিবারের এই ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল উত্তেজনা ছিল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২৫৩ রান তোলে ভারত। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। মাত্র ৪২ বলে ৮৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তাঁকে দারুণ সঙ্গ দেন ঈশান কিষাণ। ১৮ বলে ৩৯ রান করেন তিনি। দ্রুত রান তোলেন শিবম দুবেও। তিনি ২৫ বলে ৪৩ রান করেন। শেষ দিকে হার্দিক পাণ্ডিয়া ২৭ ও তিলক বর্মা ২১ রানের ইনিংস খেলে দলের স্কোরকে ২৫৩-তে নিয়ে যান।

আরও খবর : সঞ্জু ঝড়ে লন্ডভন্ড ইংল্যান্ড! স্কোর বোর্ডে ২৫৩ রান তুলল ভারত

তবে এত বড় লক্ষ্যও এক সময় খুব সহজ মনে হচ্ছিল ইংল্যান্ডের ব্যাটারদের কাছে। শুরুতেই হার্দিক পাণ্ডিয়ার বলে ১৩ রানে আউট হন ফিল সল্ট। কিন্তু এরপর আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন ইংল্যান্ডের ব্যাটাররা। জস বাটলার কিছুটা আক্রমণ করার চেষ্টা করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। জসপ্রীত বুমরার বলে মাত্র ৭ রান করে আউট হন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকও।

এরপর ম্যাচের মোড় ঘোরান বাঁহাতি ব্যাটার জ্যাকব বেথেল (Jacob Bethell)। ভারতীয় বোলারদের উপর একের পর এক আক্রমণ শানাতে থাকেন তিনি। বিশেষ করে বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে দাপট দেখান বেথেল। মাত্র ৪৮ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত রান আউট হয়ে সাজঘরে ফেরেন। শেষে আর রান আউটই ম্যাচের বড় মোড় ঘুরিয়ে দিয়েছে। এছাড়া এদিন উইল জ্যাকস ৩৫ রান করেন। টম ব্যান্টন করেন ১৭। স্যাম কারান ১৮ রান যোগ করেন দলের স্কোরবোর্ডে।

শেষ ওভারে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩০ রান। শিবম দুবের করা সেই ওভারে জোফ্রা আর্চার তিনটি ছয় মারলেও শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে পারেনি ইংল্যান্ড। নাটকীয় লড়াইয়ে মাত্র ৭ রানে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেল ভারত।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO