Thursday, April 23, 2026
HomeScrollচূড়ান্ত তালিকা থেকে বাদ ক্যান্সার পেসেন্টের নাম! চিন্তায় গোটা পরিবার
SIR

চূড়ান্ত তালিকা থেকে বাদ ক্যান্সার পেসেন্টের নাম! চিন্তায় গোটা পরিবার

তালিকা থেকে বাদ গিয়েছে স্বামী ও ছেলের নামও!

আরামবাগ : গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে এসআইআর (SIR) প্রক্রিয়ার চূড়ান্ত তালিকা। তাতে দেখা গিয়েছে রাজ্যে বাদ গিয়েছে ৬০ লক্ষের বেশি ভোটারের নাম। এই তালিকায় রয়েছেন একজন আইসিডিএস কর্মী। তিনি আবার ক্যান্সার পেসেন্ট। এর উপর তাঁর স্বামীর নামও বাদ গিয়েছে তালিকা (SIR Final List) থেকে। ছেলের নামও বিচারাধীনের তালিকায়। এই অবস্থায় চিন্তায় গোটা পরিবার।

জানা গিয়েছে, ওই মহিলার নাম বন্দনা নাগ। তিনি গোঘাট (Goghat) এক নম্বর ব্লকের পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা। তিনি একজন অঙ্গনওয়াড়ি কর্মী। কিন্তু তিনি আবার আক্রান্ত মারণ রোগে। ক্যান্সার পেসেন্ট হওয়ায় তাঁর কেমো চলছে। কিন্তু তাঁর নাম বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। বাদ গিয়েছে তাঁর স্বামী বিকাশ রায়ের নামও। এমনকি সন্তান সীমন্ত’র নামও তালিকায় রয়েছে বিচারাধীন অবস্থায়। এই বিষয়ে বেশ চিন্তায় গোটা পরিবার।

আরও খবর : আজ থেকেই বৃষ্টিতে তোলপাড় হবে বাংলা, মুহুর্মুহু পড়বে বাজ!

বন্দনার স্বামী বিকাশ গাড়ির ড্রাইভার বলেই খবর। জানা গিয়েছে, বন্দনা, বিকাশ ও সীমন্ত’র নামে শুনানির নোটিস এসেছিল। তবে আগেভাগে পরিবারের লোকজন বিষয়টি স্থানীয় কমিশনের সঙ্গে যোগাযোগ করায় বাড়িতেই ভেরিফিকেশন হয়। কিন্তু, চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা গিয়েছে, নাম বাদ গিয়েছে বন্দনা ও বিকাশের। ছেলের নাম বিচারাধীন।

জানা যাচ্ছে, এমন অবস্থায় প্রশাসনের দ্বারে দ্বারে কাগজপত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বন্দনার ছেলে সীমন্ত। এমনকি এমনকি অনলাইনে ৬ নং ফ্রম পূরণ করতেও পাচ্ছেন না বলে খবর। তৃণমূলের তরফে বলা হয়েছে, নাম বাদ যাওয়া নিয়ে আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে বিজেপির তরফে দাবি করা হয়েছে, এসআইআর প্রক্রিয়া রাজ্য সরকারের কর্মীরাই করেছেন। এমনকি অস্থায়ী কর্মীরাও যুক্ত। চক্রান্ত করেই নাম বাদ দিয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker