Friday, June 12, 2026
HomeScrollহরমুজে পণ্যবাহী জাহাজে হামলা, মৃত ২ ভারতীয়, নিখোঁজ এক
Middle East war

হরমুজে পণ্যবাহী জাহাজে হামলা, মৃত ২ ভারতীয়, নিখোঁজ এক

উদ্ধার করা হল ২০ জনকে, আটকে তিন জন, চলছে উদ্ধারের চেষ্টা

ওয়েব ডেস্ক: হরমুজ প্রণালীতে (Strait of Hormuz) আক্রান্ত গুজরাতগামী জাহাজ (Merchant Ships Attacked Middle East)। পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় ২ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আরও এক ভারতীয় নিখোঁজ। বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে জানাল ভারতের বিদেশমন্ত্রক। তাইল্যান্ডের পতাকাবাহী ওই বাণিজ্যিক জাহাজটি গুজরাতের কান্ডালা বন্দরে আসছিল বলে জানিয়েছে সংবাদসংস্থা।সূত্রের খবর, ওই জাহাজটি গুজরাট উপকূলের দিকে বহু অতিপ্রয়োজনীয় পণ্য নিয়ে আসছিল। সেসময় আচমকা সেটির উপর হামলা হয়। তবে কারা হামলা চালিয়েছে সেটা এখনও স্পষ্ট নয়।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ‘ময়ূরী নারী ব্যাঙ্কক’ নামের ওই জাহাজটি থেকে ২০ জনকে উদ্ধার করেছে ওমানের নৌসেনা। তবে তিন জন জাহাজের ভিতরেই ছিল। তাঁরা কেমন রয়েছেন,তা এখনও স্পষ্ট নয়। মাঝ-সমুদ্রে আগুন ধরে যাওয়ার পর তা নিয়ন্ত্রণে আনে ওমানের নৌবাহিনী। তার পর শুরু করে উদ্ধারকাজ। ২০ জনকে উদ্ধার করা হয়। ভিতরে থাকা বাকি তিন জনকেও বার করে আনতে উদ্ধারকাজ চালানো হচ্ছে। জাহাজটির মালিকানা রয়েছে তাইল্যান্ডের সংস্থা ‘প্রিসিয়াস শিপিং’-এর হাতে।

আরও পড়ুন:খুলে বেরিয়ে গেল নোজ গিয়ার! ল্যান্ডিংয়ের সময় ফের দুর্ঘটনা এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানে

বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, হামলার ঘটনায় দুই ভারতীয়র মৃত্যুর হয়েছে। তিনি জানান, সরকার পরিস্থিতির দিকে নজর রাখছে। তিনি বলেন, হতাহতের খবর পাওয়া গিয়েছে। আমাদের দু’জন ভারতীয় নাগরিককে আমরা হারিয়েছি এবং একজন নিখোঁজ।বিদেশমন্ত্রক নিশ্চিত করেছে, যুদ্ধের জেরে উপসাগরীয় অঞ্চলে আহত বেশ কয়েকজন ভারতীয়ের চিকিৎসা চলছে। দুবাইতে আহত একজন ভারতীয় নাগরিক বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস। উল্লেখ্য, হরমুজে দুই নাগরিকের মৃত্যুর পরে যুদ্ধে মোট মৃত ভারতীয় সংখ্যা হল ৫।

প্রায় ২ সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেল সংকট ভয়াবহ আকার নিয়েছে। ইরানের তরফে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে হরমুজ থেকে কোনও তেলবাহী জাহাজকে যেতে দেওয়া হবে না। ইরানের বাহিনী আইআরজিসি স্পষ্ট ভাষায় জানিয়েছে, এক লিটার তেলও পশ্চিম এশিয়ার বাইরে যাবে না। এই হুমকি হুঁশিয়ারির মাঝেই ইরান জানিয়েছিল হরমুজে মোতায়েন করা হয়েছে মাইন বোঝাই নৌযান। সেই মাইন নৌযানের জন্যই কি আক্রান্ত হল ময়ুরী নারী নামের ওই জাহাজটি? সেটা এখনও স্পষ্ট নয়।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d