Wednesday, March 25, 2026
HomeScrollঅভিষেকের নাম বিচারাধীন, শুভেন্দু ডিলিটেড!
Supplementary Voter List

অভিষেকের নাম বিচারাধীন, শুভেন্দু ডিলিটেড!

'গোটা একটা রাজ্যের নাম অ্যাডজুডিকেশন' হঠাৎ কী হল কমিশনের?

কলকাতা: ‘গোটা একটা রাজ্যের নাম অ্যাডজুডিকেশন।’ তৃণমূলের ডায়মণ্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম এখন ভোটার তালিকায় বিবেচনাধীন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম এখন ডিলিটেড। মঙ্গলবার রাতে এমনই ভয়াবহ অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। আসলে মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের সাইটে বড়সড় গোলযোগ ঘটেছে বলে অভিযোগ। অনেকেই জানাচ্ছেন, তাঁদের নাম হঠাৎ করেই কমিশনের সাইটে অ্যাডজুডিকেশন বা বিচারাধীন হয়ে গিয়েছে। এমনকী ২৮ ফেব্রুয়ারির ফাইনাল লিস্টে নাম থাকার পরও হঠাৎ করেই মঙ্গলবার রাতে নাম অ্যাডজুডিকেশন দেখাচ্ছে বলে অভিযোগ। সমস্যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

সোমবার রাতে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশিত হলেও কার নাম উঠেছে, কত বাদ পড়েছে, কিছুই দেখা যাচ্ছিল না। মঙ্গলবার গভীর রাতে অবশেষে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেখা যায় সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary Voter List)। স্বাভাবিকভাবেই সকলেই নিজের ভোটার আইডি নম্বর দিয়ে দেখতে যান, কী দেখাচ্ছে। অথচ, সেই তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পরও বহু জায়গার তথ্য মিলছিল না। কোথাও কোথাও তথ্য দেখা গেলেও ডাউনলোড করা যাচ্ছিল না। এমন নানাবিধ সমস্যার মধ্যে মঙ্গলবার রাতে আচমকা সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে দেখা যায়, রাজ্যের সমস্ত ভোটার বিচারাধীন। তৃণমূলের, দাবি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে নাকি দেখিয়েছে বিচারাধীন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম দেখিয়েছে ডিলিটেড অর্থাৎ মুছে ফেলা হয়েছে। যদিও কমিশনের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে ঘণ্টা দুয়েক ভুল দেখিয়েছে। কিন্তু পরবর্তীতে সমস্যা মিটে গিয়েছে।

আরও পড়ুন: বিজেপিকে ভোট দেবেন না কেন? ব্যাখ্যা দিলেন মমতা

তৃণমূল কংগ্রেসের তরফে সোশাল মিডিয়ায় বলা হয়, ‘আপনাকে হয়তো শুনানির জন্য ডাকা হয়নি, চূড়ান্ত ভোটার তালিকায় হয়তো আপনার নামটা ছিল, আপনি হয়তো ম্যাপড ভোটার কিংবা আপনার কেস সাপ্লিমেন্টারি লিস্টে মিটে গিয়েছে—তা সত্ত্বেও এখন আপনি নিজেকে UNDER ADJUDICATION হিসেবে দেখতে পাবেন। পুরো বাংলাকে কমিশনের পোর্টালে বিবেচনাধীন ঘোষণা করে দিয়েছে। পুরো বাংলাকেই যেন ডিফল্টভাবে দোষী ঘোষণা করা হয়েছে। রাজ্যের প্রতিটি ভোটারের স্ট্যাটাস এখন UNDER ADJUDICATION। ভ্যানিশ কমিশন এবং @BJP4India মিলে বাংলার সব ভোটারকে সন্দেহভাজন বানিয়ে ফেলেছে।এখানেই থেমে না থেকে ইলেকশন কমিশনের কাছে জবাব চেয়েছে তৃণমূল।একটি পোস্টে কমিশনকে আক্রমণ করেছে তৃণমূল। সেখানে তারা লেখে, ‘এটা প্রযুক্তিগত সমস্যা হোক বা ভ্যানিশ কমিশনের ইচ্ছাকৃত আতঙ্ক ছড়ানোর কৌশল—যাই হোক না কেন, পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। আর এর ফল হতে পারে মারাত্মক।’ ইতিমধ্যেই এবিষয়ে মুখ খুলেছে কমিশন। জানানো হয়েছে, রাত ১২ টা নাগাদ মিটেছে সমস্যা। কমিশনের বক্তব্য, “বিষয়টি প্রযুক্তিগত ভুলের জন্য সমস্যা হয়েছে। সার্ভারে ত্রুটি অথবা অন্য কোনও প্রযুক্তিগত সমস্যা থাকতে পারে।”

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto