Wednesday, May 27, 2026
HomeScrollকবীর সুমনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
Kabir Suman

কবীর সুমনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

রাজ্যে পালাবদলের পর এবার বিপাকে কবীর সুমন

কলকাতা: রাজ্যে পালাবদলের পর এবার বিপাকে পড়তে পারেন কবীর সুমন (Kabir Suman)। বিশিষ্ট গায়ক কবীর সুমনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হল। কলকাতার নেতাজি নগর থানায় গায়কের বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন ‘জাতির কথা’ নামের একটি সংগঠনের সদস্যরা।বছর তিনেক আগে একটি টেলিভিশন চ্যানেলে করা তাঁর মন্তব্য নিয়েই এ দিন মূলত ওই সংগঠন FIR দায়ের করেছে। একই সঙ্গে একটি ভাইরাল ফোনালাপের বিষয়ও রয়েছে বলে সূত্রের খবর। এই নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেনি পুলিশ।

বরাবরই ঠোঁট কাটা। হিন্দুত্বে বিশ্বাস করেন না। নারীদের অপমান ও ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠল কবীর সুমনের বিরুদ্ধে।তাঁর বিরুদ্ধে নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করল ‘জাতির কথা’ নামের এক সংগঠন। সংগঠনের সদস্যদের দাবি, কবীর সুমন নারীদের অপমান করেছেন। তাঁর কথাবার্তায় হিন্দু ভাবাবেগে আঘাত লেগেছে। জাতির কথা সংগঠনের তরফে সোশাল মিডিয়ায় অভিযোগ দায়ের করার কথা জানানো হয়েছে। সংগঠনের সদস্যদের বক্তব্য, কবীর সুমন নিজেকে বুদ্ধিজীবী মনে করেন। তাঁর যে ধরনের ভাষা, নারীদের এবং বাঙালি মানুষদের প্রতি যে ধরনের ভাষা উনি ব্যবহার করেন, সেটা আমরা বাঙালি হিসেবে, হিন্দু হিসেবে এবং নারী সম্মানকারী হিসেবে, আমরা এটা বরদাস্ত করছি না। আমরা ওঁর বিরুদ্ধে এফআইআর করলাম। তাঁকে যাতে জেলে ঢোকানো যায়, তার জন্য যাবতীয় আইনি ব্যবস্থা করব আমরা।

আরও পড়ুন: সমাজের খাঁচায় বন্দি সব মানুষ! বিশ্বমঞ্চ থেকে এবার বাংলার সিনে পর্দায় ভিন্ন স্বাদের ছবি ‘পিঞ্জর’

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO