Thursday, May 28, 2026
HomeScrollমায়াপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari

মায়াপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম ইসকন সফরে শুভেন্দু

নদিয়া: বিশেষ কোনও প্রশাসনিক কর্মসূচি নয়, শুধুমাত্র ধর্মীয় কারণেই এবার মায়াপুর (Mayapur) ইসকন (ISKON) মন্দিরে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সূত্রের খবর, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ আকাশপথে মায়াপুর পৌঁছন তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম ইসকন সফরে শুভেন্দু।

জানা গিয়েছে, মায়াপুরে পৌঁছনোর পর ইসকন কর্তৃপক্ষ তাঁকে স্বাগত জানান। এরপর সরাসরি ইসকনের গোশালায় যান মুখ্যমন্ত্রী। সেখানে গোমাতার উদ্দেশ্যে বিশেষ পুজো, যজ্ঞ এবং সেবামূলক অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। নিজে হাতে গোমাতাকে খাওয়ানো ও সেবা করেছেন।

আরও পড়ুন: চরমে কাকলি বনাম কল্যাণ সংঘাত, স্পিকারের কাছে বিস্ফোরক অভিযোগ বারাসতের সাংসদের

গোশালার অনুষ্ঠান শেষে ইসকনের নবনির্মিত মন্দির তথা চন্দ্রোদয় মন্দিরে বিগ্রহ দর্শন করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সূত্রে খবর, এই সফরে কোনও রাজনৈতিক বা সরকারি বৈঠকের সূচি নেই। সম্পূর্ণ ধর্মীয় আবহেই কাটবে শুভেন্দুর মায়াপুর সফর।

উল্লেখ্য, বুধবারই নদিয়ার কল্যাণীতে প্রথম প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। তার ঠিক পরদিন ফের নদিয়া সফরে আসছেন তিনি। ফলে মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে স্বাভাবিকভাবেই তৎপর প্রশাসন।

ইতিমধ্যেই মায়াপুর ইসকন চত্বরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পৌঁছে গিয়েছেন রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। গোটা এলাকা ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইসকন চত্বরে ভক্তদের মধ্যেও উৎসাহ চোখে পড়ার মতো।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO