Saturday, May 30, 2026
HomeScrollমরে যাব তাও ভালো... আর কী বললেন অভিষেক?
Abhishek Banerjee

মরে যাব তাও ভালো… আর কী বললেন অভিষেক?

ঘর অফিস ভেঙে মাথায় আঘাত করে করুক... আমি দমার ছেলে নই, মন্তব্য অভিষেকের

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হরিশ মুখার্জি রোডের বাড়ি ‘শান্তিনিকেতনে’ শনিবার দুপুরে গিয়েছিলেন সিআইডি আধিকারিকেরা। অভিষেক জানিয়ে দেন, তিনি শান্তিনিকেতনে থাকেন না। তাঁর সঙ্গে দেখা করতে হলে সিআইডিকে (CID) কালীঘাটের বাড়িতে আসতে হবে। কিছু ক্ষণের মধ্যে সেখানেও পৌঁছে যায় সিআইডি। তারপরই কালীঘাটের বাড়িতে দেখা গেল তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (CID Abhishek Banerjees House)। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন তিনি। স্পষ্টত জানালেন, ইডি-সিবিআইএর এর কাছেই মাথা নত করেননি তাহলে সিআইডি কোন ছাড়।

সিআইডির নোটিস নেওয়ার পর অভিষেক বলেন, ‘‘ওঁরা একটা নোটিস নিয়ে এসেছেন। আমি সেটা নিয়েছি। এখনও সেটা পড়িনি। আমার আইনজীবীর সঙ্গে কথা বলব। কোথাও সহযোগিতার জন্য ডাকলে যাব। আমার লোকানোর কিছু নেই। আমাকে এর আগেও যখন ইডি বা সিবিআই ডেকেছে, সহযোগিতা করেছি। অভিষেক বলেন, “ওদের এখানে আসতে বলুন। আপনাদের মাধ্যমে খবর পাঠালাম। আমি এখানে থাকি। এই বাড়িতে আসতে হবে।” অভিষেকের বক্তব্য, “আমার বাড়ির কোন অংশটা বেআইনি? সেইটা কলকাতা পুরসভা বলতে পারবে। আমার কাছে ভিডিও রয়েছে। একটা নোটিস লাগিয়ে চলে গেল। কোন অংশটা বেআইনি বলতে হবে তো। আমার যা বলার আমি বলে দিয়েছি। বাকি সিআইডি-ইডি-পুরসভা কেন এসেছে তারাই তো বলতে পারবে।লড়াইয়ের ময়দান থেকে সরব না। এদের দশ পুরুষও যদি চায় না আমাকে সিআইডি দিয়ে পুরসভা দিয়ে আমার ঘর অফিস ভেঙে মাথায় আঘাত করে যা ইচ্ছা চেষ্টা করুক। আমি দমার ছেলে নই।” নাম না করে বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেন, ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। যারা এটা করে, তারা বেশি দিন ক্ষমতায় টেকে না। অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে। এ ভাবে আমার মাথা নত করা যাবে না।’’

আরও পড়ুন:মুমূর্ষু রোগী রেফার রুখতে জিরো টলারেন্স নীতি নিল রাজ্য সরকার

শুভেন্দু অধিকারীর নাম না করে তাঁকে কটাক্ষ করেছেন অভিষেক। তিনি বলেছেন, ‘‘অমিত শাহের পদলেহন করে বিজেপিতে যোগ দিয়ে মাথায় দু’তিনটি ইডি-সিবিআই কেস নিয়ে এখন অনেকে বড় বড় ভাষণ দিচ্ছেন। এর আগে কোনও মুখ্যমন্ত্রীকে দু’কান কাটার মতো হাত বাড়িয়ে টাকা নিতে দেখা যায়নি। এরা আবার আমাদের চোর বলে।উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অভিষেকের বিরুদ্ধে ভবানীপুর থানায় একটি এফআইআর দায়ের হয়েছে। সে প্রসঙ্গে অভিষেক বলেন, ‘‘অমিত শাহ যখন উল্টো করে ঝুলিয়ে দেওয়ার কথা বলেন, তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর হয় না। আমাকে ঝোঁকানো হলে ওঁদের ৬০ বার জন্ম নিতে হবে। ক্ষমতা থাকলে মিথ্যা মামলা দিয়ে আমাকে গ্রেফতার করে নিয়ে যাক। আমি আইনের পথে লড়ব। সেই সঙ্গে কলকাতা পুরসভার নোটিস নিয়েও মুখ খুলেছেন অভিষেক। জানিয়েছেন, তিনি ওই নোটিস নিয়ে আদালতে মামলা করবেন। তাঁর কথায়, ‘‘বিচারব্যবস্থার দ্বারস্থ হব। আমার সেই অধিকার রয়েছে। আমার যা জবাব ছিল, লিখিত ভাবে জানিয়েছি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO